1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ক্ষমতাসীনদের মদদ ছাড়া দেশে এ ধরনের উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি: ফখরুল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

ক্ষমতাসীনদের মদদ ছাড়া দেশে এ ধরনের উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি: ফখরুল

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
  • ২৯৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আগামী নির্বাচনে পার পেতে সরকারি মদদে সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তার অভিযোগ, স্বাধীনতার ৫০ বছর পরও ধর্মীয় নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে।

সোমবার সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব বলেন।

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শুভেচ্ছা ও মতবিনিময় করে বিএনপি।

আলোচনায় হিন্দু সম্প্রদায়ের নেতারা সারাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের জন্য উদ্বেগ প্রকাশ করেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সময় অভিযোগ করেন, ক্ষমতাসীনদের মদদ ছাড়া দেশে এ ধরনের উগ্র সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেনি।

তিনি অভিযোগ করেন, আগামী নির্বাচনের বৈতরণী পার হতে বিএনপির লোকদের গ্রেপ্তার টার্গেট করেই এসব ষড়যন্ত্র করা হচ্ছে।

সাম্প্রদায়িক হামলা প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাশীলদের মদদ ছাড়া এ কাজ সম্ভব নয়। এটা পরিষ্কার যে, আজ আওয়ামী লীগ জোর করে, বেআইনিভাবে ক্ষমতা দখল করে আছে। আগামী নির্বাচনে যেন তারা পার পেয়ে যেতে পারে সে জন্য তারা বিভিন্ন ধরনের অপকৌশল গ্রহণ করতে শুরু করেছে, এটি তারই একটি প্রমাণ। বিএনপি নেতাদের গ্রেপ্তার করা হয়েছে এবং যারা নির্বাচন করতে পারে তাদের গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে প্রতিটি জায়গায় মামলাগুলো করা হচ্ছে বিএনপি নেতাদের বিরুদ্ধে।

বিএনপির মহাসচিব অভিযোগ করেন আওয়ামী লীগ প্রতারণার রাজনীতি করতে অভ্যস্ত আর তাই তারা সবসময়ই একদলীয় শাসনের পায়তারায় লিপ্ত থাকে।

আওয়ামী লীগকে অসুর উপাধি দিয়ে মির্জা ফখরুল বলেন, এই অসুরকে বধ করতে হবে। এবং অবশ্যই আমাদের জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন