1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্ট শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

মঙ্গলবার থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা টেস্ট শুরু

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৩৩২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মঙ্গলবার থেকে বিদেশগামী যাত্রীদের আরটি-পিসিআর টেস্ট শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান।

রবিবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

বেবিচক চেয়ারম্যান বলেন, আমাদের বন্ধুপ্রতিম রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত একটি কন্ডিশন (শর্ত) দিয়েছে। বাংলাদেশ থেকে যেতে হলে যাত্রার ৪৮ এবং ৬ ঘণ্টা আগে এয়ারপোর্টের ভেতরে আরটি-পিসিআর টেস্ট করতে হবে।

তিনি বলেন, আমাদের মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্মিলিতভাবে কাজ করে বিমানবন্দরের ভেতরে একটি ব্যবস্থাপনা তৈরি করেছি। যেটা আজকে টেস্ট রান দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।

মফিদুর রহমান বলেন, টেস্ট রান দিয়ে যদি এটি সাকসেসফুল (সফল) হয়, আমরা এয়ারলাইনসগুলোকে জানাবো। আশা করছি ২৮ তারিখ থেকে…, যেহেতু ৪৮ ঘণ্টা আমাদের সময় দিতে হবে।

তিনি বলেন, ‘একটা এয়ারলাইনসের টিকিট কাটা এবং প্রত্যেক যাত্রীকে ৪৮ ঘণ্টা আগে তাদের আরটি-পিসিআর টেস্ট করতে হবে। আশা করছি দুই-তিন দিনের ভেতরে পুরোপুরি যাত্রা শুরু হয়ে যাবে।’

এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন