1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
প্রথম বাণিজ্যিক ফ্লাইট গেল দোহায় - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ বহুমুখী প্রতিভার অধিকারী ঐশী এখন আলহাজ্ব সারোয়ার খান কলেজের ছাত্রী

প্রথম বাণিজ্যিক ফ্লাইট গেল দোহায়

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১০ সেপ্টেম্বর, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কাবুল থেকে ওই ফ্লাইটে দোহায় আসা মা ও শিশু

অনলাইন ডেস্ক।।

তালেবানদের নিয়ন্ত্রণে যাওয়ার ২৪ দিন পর প্রথমবার আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চালু হলো আফগানিস্তানে। বৃহস্পতিবার যাত্রীদের নিয়ে কাবুল থেকে কাতারের রাজধানী দোহায় উড়ে যায় একটি বিমান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানায়, তালিবান কর্তৃপক্ষ হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতারের একটি চার্টার বিমানকে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়ার অনুমতি দেয় এদিন।

ধারণা করা হচ্ছে, ওই ফ্লাইটে ২০০ যাত্রী ও বিমান কর্মী ছিলেন।

কাতারের বিশেষ দূত মুতলাক বিন মাজেদ আল-কাহতানি বৃহস্পতিবার কাবুল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, বিমানটিতে দেশ ছেড়ে যেতে চান এমন আফগানরা ছিলেন না বরং আমেরিকান এবং অন্যান্য পশ্চিমা দেশের নাগরিকেরা ছিলেন।

আরও জানান, কতজন মানুষ গেছেন, তার সঠিক সংখ্যা তার কাছে নেই।

তিনি বলেন, শুক্রবার আরেকটি বিমান যেতে পারে এবং মানুষের মনে করা উচিত যে এটা স্বাভাবিক বিষয়।

পাশাপাশি তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের বিশেষজ্ঞরা বিমানবন্দরের পদ্ধতিগুলো পুনরায় চালু করতে এবং বাণিজ্যিক বিমান চলাচলের জন্য কাজ করছেন।

মুজাহিদ বলেন, তিনি আশা করছেন শিগগিরই বিমানবন্দরের সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে, যা অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ধরনের বিমান পুনরায় চালু করতে সক্ষম হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন