1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পথে বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হলেন ট্রুডো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০১:০০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই

পথে বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হলেন ট্রুডো

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ২২৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নির্বাচনী প্রচারে জাস্টিন ট্রুডো

অনলাইন ডেস্ক।।

এক প্রচারণা শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের দ্বারা আক্রান্ত হলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তার দিকে পাথর ছোড়া হয়।

বিবিসি জানায়, একটি ভাটিখানা পরিদর্শন শেষে বাসে ফেরার পথ সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি জখম হননি।

তার মধ্য বাম লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এ আশায় গত মাসের মাঝামাঝিতে উপনির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু কভিড ভ্যাকসিন ও অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের কারণে তার প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের হামলার কারণে ট্রুডো একটি নির্বাচনী র‌্যালি বন্ধ করতে বাধ্য হন।

অন্টারিও’র লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তার দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিল।

এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারা আহত হননি।

এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল। তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন।

এরিন বলেন, রাজনৈতিক সহিংসতা কখনই সমর্থনযোগ্য নয় এবং মিডিয়াকে ভয় দেখানো, হয়রানি ও সহিংসতা থেকে মুক্ত থাকতে হবে।

২০ সেপ্টেম্বরের নির্বাচনকে ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনা অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়। নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তঃপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।

বিশ্বের মধ্যে সর্বোচ্চ টিকা দেওয়া দেশের অন্যতম কানাডা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন