1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাদারীপুরে চিকিৎসকদের ঝুঁকি এড়াতে ডক্টরস্ সেফটি চেম্বার দিলো ছাত্রলীগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
রাশিয়ান মিসাইলে বিধ্বস্ত ইউক্রেনের টেনিস তারকার অ্যাপার্টমেন্ট কেন মোদির নৈশভোজে অংশ নেননি জিনপিং, নেপথ্যে কী? কাভার্ডভ্যানের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে গেল মাইক্রোবাস, নিহত ৪ বিলে ঝাপ দিয়ে কচুরিপানার নিচে লুকিয়েও রক্ষা পেল না মাদক কারবারি জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান পঞ্চগড়ে সাংবাদিকদের সাথে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকের মতবিনিময় সভা নবীনগরে চিকিৎসকদের অবহেলায় সাপে কাটা রোগীর মৃত্যুর অভিযোগ! কক্সবাজারের মাদকসহ এপিবিএন সদস্য আটক ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জাল করার অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন

মাদারীপুরে চিকিৎসকদের ঝুঁকি এড়াতে ডক্টরস্ সেফটি চেম্বার দিলো ছাত্রলীগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২০
  • ১৬৭৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিবেদক-
করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে মাদারীপুরে চিকিৎসকদের জন্য ডক্টরস্ সেফটি চেম্বার উপহার দিলো কেন্দ্রীয় ছাত্রলীগ। বুধবার দুপুরে সদর হাসপাতালে এই ডক্টরস্ সেফটি চেম্বারটি সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলামের হাতে তুলে দেন ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সিয়াম। ডক্টরস্ সেফটি চেম্বারটি জেলা সদর হাসপাতালের করোনা ইউনিট ও জরুরী বিভাগের মাঝে সামনে স্থাপন করা হয়েছে। জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, সদর হাসপাতালের আরএমও ডা. অখিল সরকারসহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন।
এ সময় সিভিল সার্জণ ডা. শফিকুল ইসলাম বলেন, এই ডক্টরস্ সেফটি চেম্বারটি চিকিৎসকদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ভুমিকা রাখবে। এর ফলে রোগীর সংস্পর্শ ছাড়াই চিকিৎসকরা স্বাস্থ্যসেবা দিতে পারবেন। ফলে কমে যাবে করোনা ঝুঁকি। মূলত এটি করোনা ভাইরাসের উপসর্গ আছে এমন রোগীদের তাপমাত্রা মাপাসহ সাধারণ রোগীদেরও স্বাস্থ্যসেবা দিতে সহযোগিতা করবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন