1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মাঝ আকাশে আফগান শিশুর জন্ম - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

মাঝ আকাশে আফগান শিশুর জন্ম

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ২৩৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
নবজাতকে নিয়ে বিমান কর্মীদের উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক।।

এর আগে যুক্তরাষ্ট্রগামী আফগান পরিবারে তিন শিশুর জন্মের খবর পাওয়া যায়। এবার জানা গেল যুক্তরাজ্যের পথে মাঝ আকাশে এক শিশু কন্যার জন্মের খবর।

প্লেনে কি কোনো ডাক্তার আছেন— এই ঘোষণার পর কোনো উত্তর না এলে টার্কিশএয়ারলাইনসের এক সদস্য এগিয়ে আসেন। এরপর ৩০ হাজার ফুট উচ্চতায় ২৬ বছর বয়সী আফগান তরুণী সোনাম নুরীর সন্তান প্রসব করেন। শিশুটির নাম রাখা হয়েছে হাও’ওয়া, যার অর্থ সন্ধ্যা।

সোনাম ও তার স্বামীকে কাবুল থেকে উদ্ধার করে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নিয়ে যাওয়া হয়, তারপর তারা বার্মিংহামের উদ্দেশ্যে পাড়ি জমান।

এ দিকে কাবুল বিমানবন্দরে নতুন করে জঙ্গি হামলা হতে পারে এমন আশঙ্কার মধ্যে সেখান থেকে আফগানদের উদ্ধারের জরুরি অভিযান শেষ হওয়ার পথে।

বেসামরিক মানুষদের নিয়ে ব্রিটেনের সর্বশেষ ফ্লাইট কাবুল ছেড়ে গেছে। ব্রিটিশ কর্মকর্তারা নিশ্চিত করেছেন, রবিবার ব্রিটেনের উদ্ধার অভিযানেরও সমাপ্তি ঘটতে চলেছে।

ব্রিটেনের সামরিক বাহিনীর প্রধান জানিয়েছেন, আফগানিস্তান থেকে বেসামরিক নাগরিকদের উদ্ধার অভিযান আজ শেষ হচ্ছে। জেনারেল স্যার নিক কার্টার জানিয়েছেন, কাবুল থেকে এখনো কিছু ফ্লাইট যুক্তরাজ্যের উদ্দেশ্যে ছাড়ছে, কিন্তু এগুলোর সংখ্যা খুবই কম। তিনি বলেন, সবাইকে যে শেষ পর্যন্ত উদ্ধার করা যায়নি, সেটা খুবই হৃদয়বিদারক। আফগানিস্তান থেকে ব্রিটেনে আসার উপযুক্ত বহু আফগানকে সেখানে রেখে আসতে হচ্ছে।

কাবুল থেকে ইতালির সর্বশেষ উদ্ধার ফ্লাইটও শনিবার রোমে পৌঁছেছে। এর আগে জার্মানি, ফ্রান্স, কানাডা ও অস্ট্রেলিয়া তাদের উদ্ধার অভিযান শেষ করার কথা ঘোষণা করে।

যুক্তরাষ্ট্র তাদের নাগরিকদের আবারও সতর্ক করে দিয়েছে তারা যেন কাবুল বিমানবন্দর এড়িয়ে চলে। তবে সেখানে তারা শেষ মূহূর্ত পর্যন্ত বেসামরিক নাগরিকদের উদ্ধারে অভিযান অব্যাহত রাখবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন