1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগান শিশুর নাম রাখা হলো বিমানের সাংকেতিক নামে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আইকনিক কেয়ার পয়েন্ট মাদারীপুরে মানবপাচারের ‘গডফাদার’ এনামুল গ্রেপ্তার এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা

আফগান শিশুর নাম রাখা হলো বিমানের সাংকেতিক নামে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২১৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

আফগানিস্তান থেকে জার্মানি যাওয়ার পথে যুক্তরাষ্ট্রের সামরিক বিমানে জন্ম নেওয়া আফগান কন্যাশিশুর নাম ওই বিমানের সাংকেতিক নামে রাখা হয়েছে।

তালেবান আফগানিস্তান দখলে নেওয়ার পর শনিবার জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটির উদ্দেশে অন্য অনেকের সঙ্গে দেশ ছাড়ে ওই পরিবার।

বিমান অবতরণের পর পরই প্লেনের কার্গো হোল্ডে সামরিক চিকিৎসকদের সহায়তায় মা ওই কন্যাশিশুর জন্ম দেন। পরে তাদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়।

অন্য বিমান এবং নিয়ন্ত্রণ টাওয়ারের সঙ্গে যোগাযোগের জন্য প্রতিটি মার্কিন বিমানের একটি করে সাংকেতিক নাম থাকে। সি-১৭ কার্গো প্লেনের সাধারণত সাংকেতিক নাম থাকে রিচ।

আফগান ওই পরিবারকে বহনকারী বিমানটির সাংকেতিক নাম রিচ ৮২৮। তাই শিশুটির বাবা মা সন্তানের নাম রাখেন ‘রিচ’।

ইউএস ইউরোপিয়ান কমান্ডের প্রধান জেনারেল টড উল্টার্স বুধবার এ কথা জানান।

তিনি আরও জানান, আফগান অন্যান্য শরণার্থীর সঙ্গে শিশুটির বাবা-মা যুক্তরাষ্ট্রে আশ্রয় নিতে যাচ্ছে।

 

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন