1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ইউনিয়নে সকল পূজামণ্ডপ পরিদর্শন করেন বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান প্রার্থী দোয়ারাবাজারে সাংবাদিকের উপর হামলাকারী মাদক সম্রাট আহাদ ভূইয়ার সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা

থানায় থানায় বিক্ষোভ করবে বিএনপি

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৮৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির কাছে পুলিশের সাথে নেতা-কর্মীদের সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন। এ সময় গ্রেপ্তার করা হয়েছে বিএনপির বেশ কয়েকজন নেতা-কর্মীকে।

এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। একই সাথে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ বিএনপি বুধবার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের থানায় থানায় প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করবে।

মঙ্গলবার বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ নিন্দার পাশাপাশি কর্মসূচি পালনের কথা জানান।

প্রিন্স বলেন, মঙ্গলবার বেলা ১১টার দিকে জিয়াউর রহমানের মাজারে ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতারা পুষ্পস্তবক অর্পণ ও দোয়া অনুষ্ঠানের পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল। এই কর্মসূচি পালনের জন্য পুলিশের কাছ থেকে নিয়মানুযায়ী অনুমতিও নেয়া ছিল। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনুষ্ঠান শুরুর এক ঘণ্টা আগে থেকেই পুলিশ শহীদ জিয়ার মাজারের আশপাশে ব্যারিকেড দিয়ে রাখে ও নেতা–কর্মীরা মাজারস্থলে জড়ো হওয়ার সঙ্গে সঙ্গে সম্পূর্ণ বিনা উসকানিতে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে।

তবে পুলিশের দাবি, সংসদ ভবন এলাকায় বিএনপির কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা ছিল। এ সংঘর্ষের জন্য বিএনপি নেতাকর্মীরা দায়ী।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন