1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
টোকিও কমিউটার ট্রেনে ছুরিকাঘাত আহত ১০ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

টোকিও কমিউটার ট্রেনে ছুরিকাঘাত আহত ১০

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৪৪ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

টোকিও কমিউটার ট্রেনে ছুরি হাতে সহযাত্রীদের ওপর হামলা চালিয়েছেন এক লোক। এই ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

ঘটনার অভিযুক্ত হিসেবে ৩৬ বছর বয়সী একজনকে আটক করেছে পুলিশ। নারীর ‘সুখী মুখ’ দেখে রাগান্বিত হয়ে তাদের খুন করার জন্য এই হামলা করেন বলে পুলিশকে জানান তিনি।

স্থানীয় গণমাধ্যমের বরাতে বিবিসি জানায়, স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৪০ মিনিটে সেইজোগাকুয়েন স্টেশনের কাছে এক ট্রেনের যাত্রীদের ওপর এই হামলা চালান লোকটি।

ছুরিকাঘাতে এক নারী শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছেন। অন্যান্যরা তেমন গুরুতর আহত হননি। ট্রেনের ক্রিউ পরে নিজ দায়িত্বে যাত্রীদের কাছের স্টেশনে নিয়ে যান।

ট্রেনের ভেতরে গোলমালের শব্দ শোনার পর জরুরিভাবে ট্রেন থামান ড্রাইভার। তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন লোকটি লাফ দিয়ে ট্রেন থেকে নেমে পালিয়ে যায়।

তবে পালিয়ে বাঁচতে পারেননি তিনি। বিভিন্ন সুবিধা পাওয়া যায় এমন এক দোকানে গিয়ে নিজে থেকে ওই দোকানে থাকা এক কর্মচারীকে বলেন, ‘ট্রেনে এই মুহূর্তে যে ঘটনা ঘটেছে তার অভিযুক্ত আমি। দৌড়াতে দৌড়াতে আমি ক্লান্ত।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন