1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ধেয়ে আসছে টাইফুন ‘ইন-ফা’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

ধেয়ে আসছে টাইফুন ‘ইন-ফা’

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ৩৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ছবি: এএফপি

অনলাইন ডেস্ক।।

টাইফুন ইন-ফা ধেয়ে আসতেই চীনের পূর্ব উপকূলজুড়ে সমুদ্র, বিমান ও রেলওয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

দেশটিতে গত কয়েক দিনের বৃষ্টিপাত, আকস্মিক বন্যা ও ভূমিধসের ভয়াবহ পরিস্থিতি মধ্যে এবার টাইফুন আঘাত হানতে যাচ্ছে।

পূর্ব চীনে রবিবার টাইফুন ইন-ফা’র প্রভাবে প্রবল বাতাস বইছে এবং ভারী বৃষ্টিপাত চলছে। ইন-ফা বিকেলে অথবা সন্ধ্যার দিকে নিঙবোর প্রধান নৌ বন্দরের কাছে স্থলভাগে আঘাত হানতে পারে।

চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ে রবিবার সকালে টাইফুনের প্রভাব পড়েছে। নগরীর দুটি আন্তর্জাতিক বিমান বন্দরে সব ধরনের ফ্লাইট বাতিল করা হয়েছে।

নির্ধারিত কয়েক ডজন ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সাংহাই এবং নিঙবো বন্দরের কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়েছে।

সাংহাই এবং সাংহাই ডিজনিল্যান্ডসহ অন্যান্য শহরে জনসাধারণের জন্য বিনোদন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। লোকজনকে বাইরের কাজকর্ম এড়াতে সতর্ক করা হয়েছে।

গত সপ্তাহে মধ্যাঞ্চলীয় হেনান প্রদেশে মৌসুমি বায়ুর প্রভাবে মাত্র তিন দিনে এক বছরের বৃষ্টিপাত হয়েছে। এতে আকস্মিক বন্যায় অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন