1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এনআইডির বয়স সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট মাদারীপুরে ৩০০ পিস ইয়াবা ও পিস্তল উদ্ধার, আসামি পলাতক মাদারীপুরে জেলা প্রশাসকের স্বাক্ষর-লোগো জাল করে বালু উত্তোলনের অনুমতিপত্র, সতর্ক করল প্রশাসন সালমান শাহকে হত্যায় ডনের সঙ্গে ১২ লাখ টাকায় চুক্তি হ্যান্ডকাফ পরা হাতে মোবাইল, থানার ভেতরেই টিকটক! মাদারীপুরে তোলপাড় ‘এটা আমাদেরই গল্প’র ফারহানা, এসএসসি পাস করেছে-জিপিএ কত? ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল কলম্বিয়া, বহু হতাহতের শঙ্কা সৌদিতে অগ্নিকাণ্ড, নওগাঁর ১৩ পরিবারের স্বপ্ন পুড়ে ছাই বাংলা কিউআরে লেনদেনে লাগবে না মার্চেন্ট ফি, মিলবে প্রণোদনা

করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৮০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

করোনা ভাইরাসের টিকা নিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে টিকা নেন তিনি।বিষয়টি  নিশ্চিত করেছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এর আগে বেলা ৩ টা ৪৫ মিনিটে তিনি হাসপাতালে গিয়ে পৌঁছান। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সেখানে যান।

এর আগে সোমবার বেলা সাড়ে ৩টায় গুলশানের বাসা ফিরোজা থেকে ছোট ভাই শামীম এস্কান্দারের গাড়িতে চড়ে খালেদা জিয়া মহাখালীর উদ্দেশে রওনা হন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও খালেদা জিয়ার ব্যক্তিগত কর্মকর্তারা সে সময় সেখানে উপস্থিত ছিলেন।

গত ৮ জুলাই ‘সুরক্ষা’ অ্যাপের মাধ্যমে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন করেন খালেদা জিয়া। সেখানেই মহাখালীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতাল কেন্দ্রে টিকা নিতে চান বলে তিনি জানিয়েছিলেন। পরে অবশ্য বিএনপি নেতারা বাসায় টিকা দেওয়ার ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন