1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিয়ের তহবিল হিসেবে ২০০জনকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন মোহাম্মদ বিন সালমান - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

বিয়ের তহবিল হিসেবে ২০০জনকে সাড়ে ৮ কোটি টাকা দিলেন মোহাম্মদ বিন সালমান

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

বিয়ের তহবিল হিসেবে ২০০ তরুণ-তরুণীকে প্রায় সাড়ে আট কোটি টাকা দিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এতিম এবং অক্ষম মানুষদের বিশেষ পরিস্থিতিতে নিজের তহবিল থেকে এই অর্থ দিয়েছেন সালমান।

সালমান গত কয়েক বছর ধরে সৌদি আরবে নানা ধরনের পরিবর্তন আনার চেষ্টা করে আলোচনায় এসেছেন। নারী অধিকার নিয়ে কাজ করে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হলেও সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড হিসেবে তার নাম আসায় বিপাকে পড়েন।

এর আগে ২০১৯ সালে সালমান একইভাবে ৫২০ মিলিয়ন সৌদি রিয়াল দান করেন। সেবার ২৬ হাজার মানুষকে তহবিলের আওতায় রাখেন তিনি।

পিছিয়ে পড়া ওই মানুষেরা অর্থনৈতিক সচেতনতা বিষয়ক কোর্স করারও সুযোগ পান।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন