1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আরমান আলিফের নতুন গান ‘আগুন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

আরমান আলিফের নতুন গান ‘আগুন

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৬৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

এলো সংগীতশিল্পী আরমান আলিফের নতুন গান ‘আগুন’-এর ভিডিও। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই লেজার ভিশন থেকে প্রকাশিত হয় ভিডিওটি। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির লেখা ও সুর আরমান আলিফের নিজেরই। সংগীতায়োজন করেছেন সজীব।

গল্পনির্ভর গান-ভিডিওটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, লেজার ভিশনের ব্যানারে এই প্রথম আমার কোন গান প্রকাশ পাবে। ভাবতেই ভালো লাগছে। গানটি গাইতে গিয়ে নিজেকে নতুন করে আবিষ্কার করলাম। ‘আগুন’ গানটি তৈরি করা থেকে ভিডিও নির্মাণসহ এর মুক্তি পর্যন্ত প্রযোজনা প্রতিষ্ঠানটির যে পরামর্শ, উৎসাহ আর আয়োজন দেখেছি- সেটা একজন জুনিয়র শিল্পী হিসেবে সত্যিই আরামদায়ক। আশা করছি ‘অপরাধী’র মতো ‘আগুন’ও শ্রোতা-দর্শকের মন জয় করবে। এবং আমাকে নতুন এক আরমান আলিফ দেখতে পাবেন। অসাধারণ কাজ করেছেন জিয়াউদ্দিন আলম ভাই ।

এখন থেকে নিজের লেখা, নিজের সুর করা গান নিয়েই বেশি কাজ করতে চান। ‘আগুন’ও সেভাবেই করেছেন বলে জানান আরমান আলিফ। ‘আগুন’ গানটি মেলোডি রক। গানটি নিয়ে তার প্রত্যাশা অনেক। বলেন, ‘সংগীতায়োজন ছাড়া গানটির সবই আমার নিজের করা। সময় নিয়ে নিজের মতো করে করেছি। কথার সঙ্গে মানিয়ে ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস, গানটি শ্রোতা-দর্শকদের অন্য রকমের স্বাদ দেবে।’

উত্তরায় গানটির ভিডিও ধারণ শেষ হয়েছে। ভিডিওটি পরিচালনা করেছেন গীতিকার,সরকার ও নাট্য নির্মাতা জিয়াউদ্দিন আলম। ‘আগুন’ গানটির ভিডিওতেও দেখা যাবে আরমান আলিফকে। তার সঙ্গে মডেল হয়েছেন আলিফ খান ও অনিন্দিতা মিমি। ক্যামেরায় ছিলেন সিউল বাবু, কালার ও এডিটিং করেছেন এস এম তুষার।

২০১৮ সালে ‘অপরাধী’ শিরোনামে গানটি গেয়ে রাতারাতি আলোচনায় আসেন আরমান আলিফ। প্রথম বাংলাদেশি কোনো বাংলা গান ইউটিউবে ১০ কোটি দর্শক ভিউয়ের রেকর্ড গড়ে। বর্তমান এই গানের ইউটিউব ভিউ প্রায় ৩১ কোটি, যা দেশীয় বাংলা গানে রেকর্ড। সংগীতাঙ্গনে অনেকে তাকে ‘অপরাধী আরমান’ নামে ডাকেন। এরপর আরও প্রায় ৪০টি গান প্রকাশিত হয়েছে আরমান আলিফের। কিন্তু একটিও ‘অপরাধী’র পর্যায়ে যেতে পারেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন