1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান মানুষের দুর্ভোগের কথা শুনছেন মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ

এফডিসিতে ৬টি গরু কোরবানি দেবেন পরীমণি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ১৪ জুলাই, ২০২১
  • ২৬৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।।

জনপ্রিয় অভিনেত্রী পরীমণি প্রতি বছর এফডিসিতে সহশিল্পীদের জন্য কোরবানি দেন। ২০১৬ সাল থেকে তিনি কোরবানি দেওয়া শুরু করেন। প্রথম বছর তিনি একটি গরু কোরবানি দেন। এরপরের বছর দেন দুটি, এভাবে প্রতি বছর একটি করে গরু বেশি কোরবানি দিয়ে আসছেন। তার ধারাবাহিকতায় এবারের ঈদুল আজহায় এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেবেন এ নায়িকা।

পরী বলেন, ‘প্রতি বছরই আমি সবার সঙ্গে ঈদ আনন্দ উদ্‌যাপনের চেষ্টা করি। এবারও সেই পরিকল্পনা নিয়েছি। করোনা পরিস্থিতিতে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত শিল্পী ও কলাকুশলীদের কথা মাথায় রেখে এবার এফডিসিতে ছয়টি গরু কোরবানি দেব।’

তিনি আরও বলেন, ‘শুরুতেই সিদ্ধান্ত নিয়েছিলাম প্রতি বছর একটি করে কোরবানি বাড়াব। সে মোতাবেকই কোরবানি দিচ্ছি। এফডিসিকে আমার দ্বিতীয় পরিবার মনে করি। যত দিন বেঁচে থাকবো এফডিসিতে কোরবানি দেব।’

উল্লেখ্য, গত বছর করোনা মহামারির মধ্যেও পাঁচটি গরু কোরবানি দেন পরী। এসব কোরবানির মাংস নিজে দাঁড়িয়ে অসচ্ছল শিল্পী ও কলাকুশলীদের হাতে তুলে দেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন