1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আমার কম্পাকে ফিরেয়ে দিন আমি আমার কম্পাকে চাই - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৮, মামলা ৫৩ মেসির ১.১ বিলিয়ন সাম্রাজ্য, মাঠের বাইরের আয় কত? গাজার বদলা নিতে চেয়েছিলেন ফ্লাইদুবাইয়ের সহ-পাইলট! তীব্র কটাক্ষের শিকার হয়েছিলেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন শাটডাউনের ‘টুকটাক হুমকি’ সত্ত্বেও বেড়েছে প্রবাসী আয় দেশের রিজার্ভ ৩৬.১২ বিলিয়ন ডলার জ্বালানি আমদানিতে ৩১০ কোটি ডলার ঋণ নিচ্ছে সরকার রাস্তা নাকি নদী! নবীনগরের বানিয়াচং মোড় থেকে দীর্ঘসাইর রাস্তার বেহাল দশায় জন দুর্ভোগ চরমে পঞ্চগড়ে ২০৩ কোটি টাকা ব্যায়ে হচ্ছে ২য় করতোয়া সেতু, অনুমোদনের খবরে মিষ্টি বিতরণ তারেক রহমান সরকার দেশকে মরুভূমির হাত থেকে রক্ষায় খাল খনন ও নদী ভাঙ্গন এলাকায় মানুষের পাশে দাড়ানোর উদ্যোগ নিয়েছে-প্রতিমন্ত্রী আজাদ

আমার কম্পাকে ফিরেয়ে দিন আমি আমার কম্পাকে চাই

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ৩৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মেয়ের ছবি হাতে বাবা-মা

ডেস্ক রিপোর্ট।। 

আমার মেয়ে  কম্পা (১৪) কোথায়, আপনার আমার কম্পাকে (কল্পনা রাণী বর্মণ) ফিরেয়ে দিন, ফিরিয়ে দিন। আমি আমার কম্পাকে চাই।’ আদরের কিশোরী মেয়ের নাম ব‌লে ঢাকা মে‌ডি‌কে‌ল কলেজ (ঢামেক) হাসপাতাল ম‌র্গের সাম‌নে উচ্চস্বরে কান্না করছিলেন বাবা পরভা চন্দ্র বর্মন। পাশ থেকে তা‌কে মিছে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলেন স্ত্রী ও ছেলে।

পরভা চন্দ্র বর্মন ব‌লেন, গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় আমাকে ফোন করে বলল, ফ্যাক্টরিতে আগুন লাগছে। আমার মে‌য়ে কল্পনা রাণী বর্বণ ওখা‌নে কাজ করত। এরপর সেখানে গিয়ে দেখি আগুন জ্বলছে। সারারাত ছিলাম। মে‌য়ের খবর পাইনি।

‘এরপর আজকে জানাইলো, যারা মারা গেছে, তাদের লাশ ঢাকা নিয়ে যাচ্ছে। প্রথমে ঢাকা মেডিকেলে এসে বিভিন্ন জায়গায় খুঁজেছি। তারপর এখানে (ম‌র্গে) এলাম।’

ঢামেক হাসপাতালে পরভা চন্দ্রের স‌ঙ্গে এসে‌ছেন তার স্ত্রী সুমা রাণী বর্মণ ও ছে‌লে। মেয়ের খোঁজ পাওয়ার আশায় মর্গের সামনেই দাঁড়িয়ে আছেন তারা।

কল্পনা রাণী বর্মণের ভাই  জানান, তা‌দের গ্রা‌মের বা‌ড়ি মৌলভীবাজার। ওখা‌নেই থাকেন। কিছু‌দিন আগে নারায়ণগঞ্জের বড়পা এলাকায় তার নানির বাড়ি ঘুরতে এসেছিল কম্পা। স্কুল বন্ধ, তাই ৬ দিন আগে এ ফ্যাক্টরিতে (হাসেম ফুড বেভারেজ) কাজে যোগ দিয়েছে। ওখানে তার বোন চকলেট প্যাকেজিংয়ের কাজ করতো। যখন শুনেছে যে কারখানায় আগুন লেগেছে, এরপর যাওয়ার পরে কোনো খোঁজ পায়নি। আজকে এখানে এসেছেন, কিন্তু এখন পর্যন্ত বোনের খোঁজ পাননি বলে তিনি জানান।

জানা গেছে, ওই কারখানায় মারা যাওয়াদের মধ্যে অধিকাংশই শিশু শ্রমিক। এ পর্যন্ত ৫২ জন মারা গেছে। এর মধ্যে বৃহস্পতিবার (8 জুলাই) বিকেলে আগুর লাগার পর আতঙ্কে তিনজন লাফিয়ে পড়েড় মারা যান। এরপর শুক্রবার ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে একে একে ৪৯ জনের মরদেহ বের করে আনেন। মরদেহগুলো পুড়ে শনাক্তের অনুপযোগী হওয়ায় ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। এখন স্বজনদের ডিএনএ সংগ্রহ করে মরদেহ শনাক্ত করা হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন