1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দুই অতিরিক্ত সচিবসহ ৭ কর্মকর্তা বদলি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দুই অতিরিক্ত সচিবসহ ৭ কর্মকর্তা বদলি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৫২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

দুজন অতিরিক্ত সচিব ৭ কর্মকর্তার দফতর বদল করেছে সরকার। বুধবার (৭ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরমধ্যে আমার বাড়ি আমার খামার প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) আকবর হোসেনকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্তি এবং মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) রণজিত কুমার দাসকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।

এছাড়া বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য (যুগ্মসচিব) হাবিবুর রহমানকে প্রতিযোগিতা কমিশনের সচিব, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের পরিচালক (যুগ্মসচিব) আশরাফুল ইসলামকে বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালক এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব ইকবাল হোসেনকে উপকূলীয় জনগোষ্ঠীর, বিশেষত নারীদের জলবায়ু পরিবর্তনজনিত লবণাক্ততা মোকাবিলায় অভিযোজন সক্ষমতা বৃদ্ধিকরণ প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক করা হয়েছে।

এছাড়া মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) সদস্য (যুগ্মসচিব) মিজানুর রহমান বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সদস্য এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সংযুক্ত যুগ্মসচিব এম মাহমুদ আলী স্পারসোর সদস্য হয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন