1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
জার্মানিতে করোনা বিধিনিষেধ তুলে দেয়ার চিন্তা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

জার্মানিতে করোনা বিধিনিষেধ তুলে দেয়ার চিন্তা

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ২৮২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক।। 

টিকাদানে গতি আসার পর সংক্রমণ কমে যাওয়ায় বিধিনিষেধ বাতিলের আলোচনা চলছে জার্মানিতে।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস মনে করছেন, সামনের মাস থেকে বিধিনিয়ম চালু রাখার পক্ষে কোনো আইনি ও রাজনৈতিক যুক্তি অবশিষ্ট থাকবে না।

তার মতে, ‘আগামী মাসেই পরিস্থিতি এমন পদক্ষেপের জন্য উপযুক্ত হতে পারে।’

গত জানুয়ারি মাসেও দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাস এমন প্রস্তাব দিয়েছিলেন।

বর্তমানে প্রায় ৫৬ শতাংশ মানুষ করোনা টিকার প্রথম ডোজ এবং প্রায় ৩৯ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়ে গেছেন জার্মানিতে। প্রতি এক লাখ মানুষের মধ্যে গড় সাপ্তাহিক সংক্রমণের হার বা ইনসিডেন্সের মাত্রা বহুদিন পর সামান্য বাড়লেও পাঁচের আশপাশেই রয়েছে। টিকা নিতে ইচ্ছুক প্রায় সব মানুষই সেই সুযোগ পেতে শুরু করেছেন।  চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল ২১শে সেপ্টেম্বরের মধ্যে সেই সুযোগ নিশ্চিত করতে চান।

জার্মানিতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার লক্ষ্যে আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ১৩ আগস্ট থেকে বুন্দেসলিগার মৌসুম শুরুর আগে রাজ্য বিভিন্ন রাজ্য সরকার ফুটবল স্টেডিয়ামে সর্বোচ্চ ৫০ শতাংশ দর্শকের উপস্থিতির সুযোগ দেবার সিদ্ধান্ত নিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন