1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ডেল্টার বিরুদ্ধে ফাইজারের টিকা কম কার্যকর: ইসরায়েলি গবেষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

ডেল্টার বিরুদ্ধে ফাইজারের টিকা কম কার্যকর: ইসরায়েলি গবেষণা

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৭৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
ইসরায়েল জনসংখ্যার ৫৭ ভাগকে পুরোপুরি টিকা দিতে সক্ষম হয়েছে

অনলাইন ডেস্ক |

ইসরায়েল জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কম কার্যকারিতা দেখিয়েছে ফাইজার-বায়োএনটেকের টিকা। যদিও এটি করোনাভাইরাসের বিরুদ্ধে শক্তিশালী বর্ম হিসেবে কাজ করছে।

গত এক মাসের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এ ফলাফল জানানো হয়। করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’র প্রকটকে এর সঙ্গে যুক্ত করা হয়। বলা হচ্ছে, আগের যেকোনো ধরনের চেয়ে ডেল্টার ক্ষেত্রে ফাইজারের টিকা কম কার্যকর।

এটাও বলা হচ্ছে, ডেল্টা দ্রুত সংক্রমণশীল হলেও বিশেষ করে টিকা গ্রহণকারীদের গুরুতর অসুস্থতা বা মৃত্যুর দিকে ধাবিত করে না।

৬ জুন থেকে জুলাইয়ের শুরুর দিকে অসুস্থতার বিরুদ্ধে এ টিকা ৬৪ শতাংশ লোককে সুরক্ষা দিয়েছে বলে জানানো হয়। তবে এ হার আগে  ছিল  ৯৪ শতাংশ।

করোনার ভারতীয় ধরন ‘ডেল্টা’ ছড়ানোর পর এমনটা দেখা যাচ্ছে জানায় বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সময়ে তুলে দেওয়া হয় ভাইরাস সংক্রমণজনিত নিষেধাজ্ঞা।

সংক্রমণ বাড়ার ইঙ্গিত পাওয়া গেলেও তথ্য-উপাত্ত বলছে, ফাইজার টিকা গুরুতর অসুস্থতা থেকে রোগীদের রক্ষা করছে। ৯৩ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি রোধ করেছে, যা আগে ছিল ৯৭ শতাংশ।

ডেল্টার কারণে পুরো বিশ্বের করোনা পরিস্থিতি পাল্টে গেছে। এ মিউটেশন বাণিজ্য, ভ্রমণ ও বিভিন্ন ক্ষেত্রের পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে।

তবে ইসরায়েলের গবেষণা নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ফাইজার।  তারা বলছে, কিছু ক্ষেত্র ছাড়া টিকাটি অন্যান্য ধরনের মতো ডেল্টার বিরুদ্ধেও কার্যকর।

করোনার টিকাদানে বিশ্বের অন্যতম দেশ ইসরায়েল। তারা জনসংখ্যার ৫৭ ভাগকে পুরোপুরি টিকা দিতে সক্ষম হয়েছে।

গত শুক্রবার একটি সংবাদ সংস্থা জানায়, টিকা নিয়েছে এমন অনেকেই নতুন করে করোনায় আক্রান্ত হচ্ছে। এর হার প্রায় ৫৫ শতাংশ।

৯৩ লাখ জনসংখ্যার দেশ ইসরায়েলে সোমবার পর্যন্ত ২ হাজার ৬০০ সক্রিয় রোগী ছিলেন। যা আগের সপ্তাহ চেয়ে দ্বিগুণ। এর মধ্যে ৩৫ জনের অবস্থা গুরুতর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন