1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে আইওএম-এর অভিবাসন বিষয়ক সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কালকিনি মডেল প্রেসক্লাবে সভাপতি শামিম, সাধারণ সম্পাদক এ আর হাকিম বিশিষ্ট ব্যবসায়ী মো: মিজানুর রহমান বাদলের ইন্তেকাল, নলুয়ায় শোকের ছায়া সম্পূর্ণ সরকারি খরচে ৫টি কোর্সে কারিগরি প্রশিক্ষণের সুযোগ ২০ হাজার শিক্ষার্থীকে সম্মাননা দেবে আঞ্জুমানে তা’লীমুল কুরআন দেশে ২৭ মসলার ৬০টি উচ্চফলনশীল জাত উদ্ভাবন মজুরি বৃদ্ধির দাবিতে ফের পোশাকশ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ নয় বছরের বিরতি ভাঙলেন কনকচাঁপা, সঙ্গে কুমার বিশ্বজিৎ ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার! গভীর রাতে কুকুর কেন কাঁদে? কুসংস্কার নয়, রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যা

অনুমতি ছাড়া মসজিদুল হারামে প্রবেশে সোয়া ২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ৩৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কেউ যদি দ্বিতীয়বার ধরা পড়েন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে

অনলাইন ডেস্ক |

করোনাভাইরাস প্রতিরোধ ও হজ ব্যবস্থাপনাকে সামনে রেখে মসজিদুল হারাম ও হজের পবিত্র স্থানগুলোতে অনুমতি ছাড়া প্রবেশ করলে সৌদি ১০ হাজার রিয়াল বা বাংলাদেশি মুদ্রায় সোয়া দুই লাখ ২৫ হাজারের বেশি জরিমানা করা হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের টুইটের বরাত দিয়ে রবিবার খবরটি জানায় আরব নিউজ।

সেখানে বলা হয়, হজের পবিত্র স্থানগুলোর মধ্যে বিশেষ করে মিনা, মুজদালিফাহ ও আরাফাতের ময়দানে অনুমতি ছাড়া প্রবেশের চেষ্টা করলে জরিমানা করা হবে। কেউ যদি দ্বিতীয়বার ধরা হন, তাহলে তাকে দ্বিগুণ জরিমানা করা হবে।

হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের হজের বিষয়ে জারি করা নির্দেশানা পালন ও বিধিনিষেধ লঙ্ঘন রোধ করতে গ্র্যান্ড মসজিদ ও হজের পবিত্র স্থানগুলোতে যাওয়ার সড়কগুলোতে দায়িত্ব পালন করবেন নিরাপত্তা কর্মীরা।

সৌদির সকল নাগরিক বাসিন্দাদের হজ মৌসুমের এসব নির্দেশনা মেনে চলতে আহ্বান জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

সৌদির নাগরিক এবং দেশটিতে বসবাস করছেন এমন ব্যক্তিদেরই শুধু এবার হজ করতে পারবেন। গত বছরও এই ধরনের বিধিনিষেধ আরোপ করেছিল সৌদি আরব। এ ছাড়া হজের জন্য করোনা টিকা গ্রহণ বাধ্যতামূলক করা হয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন