1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যৌন হেনস্থা: ৮৫০ মিলিয়ন ডলারে বয় স্কাউটসের সমঝোতা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

যৌন হেনস্থা: ৮৫০ মিলিয়ন ডলারে বয় স্কাউটসের সমঝোতা

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

যৌন হেনস্থার শিকার হওয়া ৬০ হাজার মানুষের সঙ্গে সমঝোতায় আসতে ৮৫০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেছে দ্য বয় স্কাউটস অফ আমেরিকা।

আইনজীবীদের উদ্ধৃত করে বিবিসি জানিয়েছে, যৌন হেনস্থার ক্ষেত্রে এটিই হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় চুক্তি।

বয় স্কাউটস থেকে ভুক্তভোগীদের সঙ্গে ইতিমধ্যে ক্ষমা চাওয়া হয়েছে। গত বছর তারা জানিয়েছে, সবাইকে ক্ষতিপূরণ দিতে একটি ট্রাস্ট গঠন করা হবে।

২০১২ সালে লজ অ্যাঞ্জেলেস টাইমসের প্রতিবেদনে যৌন হেনস্থার অভিযোগ বিষয়ক ৫ হাজার নথি ফাঁস করা হয়। সেখানে বলা হয় স্কাউটসের মাস্টার এবং সৈনিকেরা যৌন হেনস্থার সঙ্গে জড়িত।

এর মধ্যে অধিকাংশ অভিযোগের বিষয়ে পুলিশকে অবহিত করেনি ১১১ বছর বয়সী সংগঠনটি।

কর্মকর্তারা বিবৃতিতে বলেছেন, সমাধানে আসতে তারা নানাভাবে চেষ্টা করছেন। এই সমঝোতা সেই চেষ্টারই অংশ।

বিবিসি বলছে, সমঝোতার অনুমোদনের জন্য বিচারকের সম্মতি দরকার।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় বিএসএ থেকে সমঝোতা তহবিলে শুক্রবারই ৬০০ মিলিয়ন ডলার জমা দেয়া হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন