1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ছেড়ে গেল যুক্তরাষ্ট্র-ন্যাটো - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ছেড়ে গেল যুক্তরাষ্ট্র-ন্যাটো

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ২১৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

প্রায় ২০ বছর পর আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি ছেড়ে গেল যুক্তরাষ্ট্র এবং ন্যাটোর সেনারা। তালেবান, আল-কায়েদার বিরুদ্ধে মার্কিন সেনাদের যে যুদ্ধ, তার কেন্দ্রস্থল বলা হতো ঘাঁটিটিকে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুযায়ী, ১১ সেপ্টেম্বরের ভেতর আফগানিস্তান থেকে সরে যাবে তাদের বাহিনী।

বিবিসি জানিয়েছে, ঘোষিত সময়ের আগেই দেশটি থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলা চালায় আল-কায়েদা। সেই হামলায় ৩ হাজারের মতো মানুষ মারা যান।

বাগরাম বিমানঘাঁটি তৈরি করেছিল সোভিয়েত সেনাবাহিনী, ১৯৮০ সালের দিকে। পাশের একটা গ্রামের নামে এর নামকরণ করা হয়।

২০০১ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্র ঘাটিতে যায়। এরপর সেখানে বিশাল কর্মযজ্ঞের মাধ্যমে ক্যাম্প করা হয়। ১০ হাজার সেনাকে আশ্রয় দেয়ার সক্ষমতা আছে ক্যাম্পটির।

গত মাস থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে সেনা সরাতে শুরু করে। তখন থেকে তালেবানদের হামলা বাড়ছে।

মার্কিন কর্মকর্তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই সেনা প্রত্যাহারের কাজটি শেষ হতে পারে।

তালেবানের অগ্রযাত্রা সত্ত্বেও দেশটিতে সম্ভবত নতুন করে কোনো সামরিক সহায়তার বিষয়ে অনুমোদন দেবেন না বাইডেন। তবে আফগান সরকারকে পরামর্শ, গোয়েন্দা তথ্য ও উড়োজাহাজ ব্যবস্থাপনায় সহায়তাদানের মতো বিষয় এর বাইরে থাকবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন