1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকালে ‘মহাসংকটে’ উত্তর কোরিয়া - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বিগত সময়ে বিদ্যুৎ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির কারণে এ খাত ক্ষতিগ্রস্ত হয়েছে- প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পঞ্চগড়ে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত তেরখাদায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্ম বার্ষিকী পালিত সিন্ডিকেট নির্মুল করা হবে। সবার জন্য সমান সেবা নিশ্চিত করতে -ফরহাদ হোসেন আজাদ আল-কায়েদা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন মঙ্গলবার উপসচিব হলেন ২৭৭ কর্মকর্তা আমাদের গোপন করার কিছু নেই: নজরুল ইসলাম খান তৈরি পোশাক খাতে রফতানি সক্ষমতা বাড়াতে নেদারল্যান্ডসের সঙ্গে সমঝোতা

করোনাকালে ‘মহাসংকটে’ উত্তর কোরিয়া

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৩০ জুন, ২০২১
  • ১৯৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

নভেল করোনাভাইরাসের এই সময়ে খাদ্য সংকট থেকে শুরু করে সাধারণ মানুষের জীবনযাত্রা নিয়ে বড় সমস্যায় পড়েছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে বিবিসি বলছে কিম জং উনের দেশ এখন ‘মহাসংকটে’।

বুধবার প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি সামাল দিতে না পারায় কিম তার কর্মকর্তাদের তীব্রভাবে শাসিয়েছেন।

করোনার শুরু থেকে উত্তর কোরিয়া দাবি করে আসছে, কোনো সংক্রমণ নেই। কিন্তু আসলে যে বিষয়টি তেমন নয়; তা কিমের কথা থেকে বোঝা যাচ্ছে।

কিছুদিন আগে প্রথমবারের মতো তিনি স্বীকার করেন, তার দেশে খাদ্য সংকট চলছে।

কিম বলেছেন, গত বছরের টাইফুনের কারণে কৃষিখাত বিপাকে পড়েছে। সৃষ্ট বন্যায় লক্ষ্য পূরণ হয়নি।

উত্তর কোরিয়ায় ঠিক কী হয়, তার সবটা কখনোই জানা যায় না। কয়েক মাস ধরে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, দেশটিতে দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। ওদিকে করোনার কারণে সীমান্ত বন্ধ।

উত্তর কোরিয়া তাদের কৃষিখাতের জন্য চীনের ওপর অনেকাংশে নির্ভরশীল। সার, তেল থেকে শুরু করে অনেক খাদ্যদ্রব্য চীন থেকে আমদানি করেন কিম।

চীনের সঙ্গে এই সখ্যতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের বৈরী সম্পর্ক। অনেক আন্তর্জাতিক নিষেধাজ্ঞা আছে তাদের ওপর।

সাম্প্রতিক বৈঠকে কর্মকর্তারা যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা করলেও কোনো লাভ হয়নি।

গত এপ্রিলের আরেকটি বৈঠকে কিম তার কর্মকর্তাদের ১৯৯০ সালের দুর্ভিক্ষ এড়ানোর প্রস্তুতি নিতে বলেন।

আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে বৈরী সম্পর্কের কারণে ওই সময় ভয়াবহ খাদ্য সংকট দেখা দেয় দেশটিতে। কত মানুষ তখন মারা গিয়েছিলেন, তার সঠিক কোনো পরিসংখ্যা নেই। তবে ধারণা করা হয়, ৩ মিলিয়নের মতো মানুষ প্রাণ হারান!

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন