1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

সব রেলস্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ২২ জুন, ২০২১
  • ২৪০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি স্থাপনের তাগাদা দেওয়া হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি।

এবিএম ফজলে করিম চৌধুরী দেশ রূপান্তরকে বলেন, দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে আমরা তাগাদা দিয়েছি।

বৈঠকে রেলওয়ে কল্যাণ ট্রাস্টের পুনর্গঠন, স্টেশনগুলোর আধুনিকায়ন, যাত্রী সাধারণের সুবিধার্থে নিচু প্ল্যাটফর্মগুলো উঁচুকরণ ইত্যাদি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

কমিটি কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনের ক্ষেত্রে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদপ্তরে এরূপ বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে। উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।

বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনগুলো জরাজীর্ণ অবস্থায় থাকায় সেগুলো শিক্ষার্থীবান্ধব আধুনিকায়নের সুপারিশ করে স্থায়ী কমিটি। চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করা হয়।

বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন