1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
করোনাকে জয় করে বাবাও হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:২০ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে মাদকমুক্ত সমাজ গঠনে ঐক্যবদ্ধ এলাকাবাসী:মতবিনিময় সভায় কঠোর হুশিয়ারী বোয়ালমারীতে আধিপত্যের বিরোধে হাটে হামলা, আহত ২ বর্তমান সরকার জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে- পরওয়ার সফল হওয়ার আগে ভালো মানুষ হতে হবে: শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী আজাদ পর্যাপ্ত সার মজুদ রয়েছে, কৃত্তিম সংকট তৈরী করে গুজব ছড়ানোর কোন রকম সুযোগ নেই-পানি সম্পদ প্রতিমন্ত্রী ঔষুধ কেলেঙ্কারির প্রতিবাদে থানা-হাসপাতাল ঘেরাও সড়ক অবরোধ, বিক্ষোভে উত্তাল ঘাটাইল জাহান্দার আলী মিয়া এমপি কে ইতালির মিলানে ফুলেল শুভেচ্ছায় সিক্ত মাদারীপুরে বেকারিকে ২ লাখ টাকা জরিমানা দোয়ারাবাজারে দুই ইয়াবা সেবনকারীকে কারাদণ্ড ও অর্থদণ্ড, কারাগারে প্রেরণ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন

করোনাকে জয় করে বাবাও হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ২৯ এপ্রিল, ২০২০
  • ৩৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং তার বাগদত্তা ক্যারি সাইমন্ডস ছেলে সন্তানের মুখ দেখেছেন। বুধবার (২৯ এপ্রিল) জনসনের অফিস থেকে জানানো হয়েছে, মা এবং ছেলে দুজনই ভালো আছেন।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী এবং সাইমন্ড ছেলে সন্তানের খবর জানাতে ভীষণ উদগ্রীব। আজ সকালে লন্ডন হাসপাতালে তাদের সুস্থ ছেলে পৃথিবীতে আসে।

ভালোভাবে বাবা হলেও গত কয়েক সপ্তাহ দুঃসহ অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে জনসন এবং বাগদত্তাকে। দুজনেই নভেল করোনাভাইরাসে আক্রান্ত হন।

প্রথমে এই রোগে পড়েন জনসন, সেটি গত ২৭ মার্চ। এর ১০ দিন পর জ্বর, কাশিসহ উপসর্গগুলো না কমায় তাকে সেন্ট্রাল লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে নিতে হয় আইসিইউতে। কয়েক দিনের লড়াই শেষে প্রাণ নিয়ে বাড়ি ফিরতে সক্ষম হন।

এর ভেতর তার বাগদত্তার আক্রান্ত হওয়ার খবর আসে। তার অবশ্য জনসনের মতো অতটা খারাপ অবস্থা হয়নি।

৩১ বছর বয়সী সাইমন্ডস দীর্ঘদিন ধরে জনসনের রাজনৈতিক সতীর্থ। ২০১২ সালে তাকে লন্ডনের মেয়র হিসেবে জিতিয়ে আনার প্রচারণায় নেতৃত্ব দেন।

মার্চের শুরুতে তিনি সাইমন্ডসের সঙ্গে আংটি বদল করেন। কবে বিয়ে করবেন সে বিষয়ে এখনো কিছু জানাননি।

৫৫ বছর বয়সী জনসনের প্রথম স্ত্রীর ঘরে চার সন্তান আছে।

ব্রিটেনে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় এর আগে সর্বশেষ সন্তানের মুখ দেখেন ডেভিড ক্যামেরন, ২০১০ সালে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন