1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মুসলিম পরিবারকে গাড়িচাপায় হত্যাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মুসলিম পরিবারকে গাড়িচাপায় হত্যাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে গাড়িচাপা দিয়ে হত্যাকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ দায়ের করেছে দেশটির কর্তৃপক্ষ।

স্থানীয় সময় সোমবার প্রসিকিউটররা অভিযোগ দায়েরের বিষয়টি জানিয়েছেন। খবর এএফপি’র।

পিক-আপ ট্রাক ব্যবহার করে ওই মুসলিম পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে পরিবারের চার সদস্য প্রাণ হারান।

কর্তৃপক্ষ জানায়, আফজাল নামের এক ব্যক্তি তার পরিবারে চার সদস্য- তার মা, স্ত্রী এবং কিশোরী কন্যাকে নিয়ে তাদের ওন্টারিও’র পার্শ্ববর্তী এলাকা লন্ডনে হাঁটার উদ্দেশে বের হয়েছিলেন।

এ সময় এক পিক-আপ ট্রাক চালক এ পরিবারকে হত্যার উদ্দেশে তাদের ওপর দিয়ে দ্রুত গতিতে গাড়ি চালিয়ে দেয়।

খবরে বলা হয়, পূর্বপরিকল্পনা অনুযায়ী চারজনকে হত্যা করায় ২০ বছর বয়সী নাথানিয়েল ভেল্টম্যান নামের এ ব্যক্তির বিরুদ্ধে ইতোমধ্যে গত সপ্তাহে অভিযোগ দায়ের করা হয়েছে।

প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাক চাপা দেওয়ার এ ঘটনাকে ‘সন্ত্রাসী’ কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে এ কাপুরুষোচিত হামলার কঠোর নিন্দা জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন