1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
চীনা বন্দরে বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য ‘আমদানি বন্ধ’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

চীনা বন্দরে বাংলাদেশ থেকে হিমায়িত খাদ্য ‘আমদানি বন্ধ’

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ২২১ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

করোনার প্রকোপ সামলাতে চীনের গুয়াংডং প্রদেশের একটি বন্দরে বাংলাদেশসহ এশিয়ার মোট ১১টি দেশ থেকে হিমায়িত খাদ্য আমদানি বন্ধ করা হয়েছে। তবে এটি সরকারি কোনো সিদ্ধান্ত নয়।

ঝাঞ্জিয়াং বন্দরে নিষিদ্ধ হওয়া দেশের তালিকায় বাংলাদেশ বাদে অন্য দেশগুলো ভিয়েতনাম, ভারত, পাকিস্তান, ভুটান, মিয়ানমার, লাওস, থাইল্যান্ড, কম্বোডিয়া এবং মঙ্গোলিয়া।

ভিয়েতনামের প্রভাবশালী অনলাইন গণমাধ্যম ভিএনএক্সপ্রেস জানিয়েছে, ২ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত আমদানি বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। প্রদেশ সরকার কিংবা চীন সরকারের ঘোষণা নয় এটি।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, করোনার কারণে বন্দরের লোডিং ক্যাপাসিটি বিপাকে আছে। একদিকে লোকবল কম অন্যদিকে নতুন ভ্যারিয়েন্টের শঙ্কা।

এই বন্দর দিয়ে হিমায়িত খাবার না পাঠানোর জন্য দেশগুলোকে সতর্ক করা হয়েছে।

যে চীন থেকে কভিড-১৯ রোগ ছড়িয়েছে সেখানে এখন পর্যন্ত ৯১ হাজার ৪৫১ জন পজিটিভ শনাক্ত করা হয়েছে। মারা গেছেন ৪ হাজার ৬৩৬ জন। সুস্থ ৮৬ হাজারের বেশি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন