1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মোহাম্মদ নাসিমের শূন্যতা পূরণ হওয়ার নয়: হানিফ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

মোহাম্মদ নাসিমের শূন্যতা পূরণ হওয়ার নয়: হানিফ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২৬২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

বিশেষ প্রতিনিধি |

জাতীয় রাজনীতিতে প্রয়াত আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয় বলে মন্তব্য করেছেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

প্রথম মৃত্যুবার্ষিকীতে বনানী কবরস্থানে রবিবার সকালে নাসিমের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষ তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হানিফ বলেন, ‘নাসিমের মতো জনবান্ধব ও কর্মীবান্ধব নেতা রাজনীতিতে বিরল। করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে বারবার নিজ নির্বাচনী এলাকায় ছুটে গেছেন মোহাম্মদ নাসিম।’

বর্ষীয়ান এই রাজনীতিকের জীবনী থেকে নতুন প্রজন্মের রাজনীতিবিদদের শিক্ষা নেওয়ার আহ্বান জানান তিনি।

গত বছরের এই দিনে ইন্তেকাল করেন জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে মোহাম্মদ নাসিম। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

এই রাজনীতিকের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন