1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
কানাডায় মুসলিম পরিবারকে হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো মানুষ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

কানাডায় মুসলিম পরিবারকে হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো মানুষ

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ২২৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

এক কানাডীয় মুসলিম পরিবারকে ট্রাক চাপা দিয়ে হত্যার নিন্দা জানিয়ে রাস্তায় নেমে সংহতি প্রকাশ করেছে হাজারো মানুষ। এই মর্মান্তিক হত্যাকাণ্ডকে বিদ্বেষমূলক হিসেবে বর্ণনা করে কানাডার পুলিশ। খবর আল জাজিরার।

শুক্রবার লন্ডন এবং অন্টারিওর লোকজন যে মসজিদের কাছে ওই পরিবারকে হত্যা করা হয় সে জায়গা থেকে ৭ কিলোমিটার (৪.৪ মাইল) হেঁটে প্রতিবাদ মিছিলে অংশ নেন। তাদের কয়েকজনের হাতে ছিল প্ল্যাকার্ড। যেখানে লেখা ছিল, ‘এখানে ঘৃণার কোনো ঘর নেই’ ও ‘ঘৃণার ওপরে ভালোবাসা’।

কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডোও এই হত্যাকাণ্ডকে ‘সন্ত্রাসী হামলা’ নামে বলে জানিয়েছেন।

‘পূর্বপরিকল্পিত’ভাবে ট্রাক চাপা দিয়ে সোমবার এক মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যা করা হয়। দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটেছে। হামলায় বেঁচে যায় ৯ বছরের এক বালক, গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় চারজনকে হত্যা ও একজনকে হত্যা চেষ্টার অভিযোগ আনা হয় ২০ বছরের এক কানাডার নাগরিকের বিরুদ্ধে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির নাম পান নাথানিয়াল ভেল্টম্যান। তাকে হামলার স্থান থেকে ছয় কিলোমিটার দূরে একটি বিপণিবিতান থেকে আটক করা হয়। এ সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নাথানিয়াল লন্ডন শহরেরই বাসিন্দা।

২০১৭ সালে কুইবেক সিটি মসজিদে হামলা চালিয়ে ৬ জনকে হত্যার পর এটিই কানাডায় মুসলিমদের বিরুদ্ধে বড় হামলা।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন