1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেবে জি-৭ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দরিদ্র দেশগুলোকে ১০০ কোটি ডোজ টিকা দেবে জি-৭

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২০৭ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

অর্থনৈতিক শক্তিধর দেশগুলোর জোট জি-৭ বৈঠকে নেতারা বিশ্বব্যাপী কভিড-১৯ টিকা সরবরাহের জন্য অন্তত ১০০ কোটি ডোজ টিকা উৎপাদনে অর্থ সহায়তা দেবে।

যুক্তরাজ্যে তিন দিনব্যাপী এই বৈঠক শুরুর প্রাক্কালে ডাউনিং স্ট্রিট বৃহস্পতিবার এ কথা জানিয়েছে।

বিশ্বের ৯২টি দরিদ্র ও নিম্ন-মধ্যম আয়ের দেশে যুক্তরাষ্ট্রের ৫০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহের কথা জানানোর পরে এই ঘোষণা দেওয়া হয়।

যুক্তরাজ্যের উদ্যোগে দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডে অর্থনৈতিক শক্তিধর সাতটি দেশের নেতারা এই বৈঠকে মিলিত হচ্ছেন।

বৈঠকের প্রাক্কালে বলা হয়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে পাঁচ মিলিয়ন ডোজ সরবরাহসহ আগামী বছরে অতিরিক্ত অন্তত ১০০ মিলিয়ন ডোজ টিকা সরবরাহ করবে।

স্বল্পোন্নত দেশগুলোর সঙ্গে কভিড-১৯ টিকা ভাগ করে নেওয়ার ধনী দেশগুলোর অঙ্গীকার অনুযায়ী প্রচেষ্টা জোরদারে দাতব্য সংস্থাগুলোর ‘টিকা বৈষম্য’ দূর করার ক্রমবর্ধমান আহ্বানের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত ঘোষণা করা হলো।

দরিদ্র দেশগুলোতে টিকা সরবরাহে ব্যর্থতার অভিযোগের মুখে ব্রিটেন ৪০০ মিলিয়ন ডোজের বেশি টিকা সরবরাহের ঘোষণা দিয়েছে।

দুই বছরের বেশি সময় ব্যবধানে অনুষ্ঠিত সাতটি ধনী দেশের এই সম্মেলনের প্রাক্কালে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এই অঙ্গীকার ঘোষণা করেছেন, শিগগিরই এই পরিস্থিতি বদলাবে।

তিনি বলেন, ‘ইউকে ভ্যাকসিন প্রোগ্রাম বর্তমানে যে অবস্থার রয়েছে তাতে উদ্বৃত্ত ভ্যাকসিন সরবরাহ সম্ভব হবে। যে সব দেশের প্রয়োজন হবে, সেখানে আমরা ভ্যাকসিন সরবরাহ করবো। আমি আশা করবো, জি-৭ অন্য নেতারাও একই ঘোষণা দেবে।’

ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় ডাউনিং স্ট্রিট এক বিবৃতিতে জানায়, ‘সম্মেলনের বিশ্ব নেতারা এই ঘোষণায় সম্মত হয়েছেন যে, তারা অন্তত ১০০ কোটি ডোজ ভ্যাকসিন সরবরাহ ও উৎপাদনে অর্থসহায়তা দেবেন।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন