1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহিদ কুরাইশি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম ফেডারেল বিচারক জাহিদ কুরাইশি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২০৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম ফেডারেল বিচারক হিসেবে নিয়োগ পেয়েছেন জাহিদ কুরাইশি। সিএনবিসি লিখেছে, দেশটির ২৪৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো মুসলিম ফেডারেল বিচারক হলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সিনেটে ৮১-১৬ ভোটে নিউ জার্সির ডিসট্রিক্ট জাজ নির্বাচিত হন তিনি।

পাকিস্তানি বংশোদ্ভূত জাহিদ নিউইয়র্ক সিটিতে জন্ম গ্রহণ করেন। বড় হয়েছেন নিউ জার্সিতে। ২০১১ সালের দিকে একটি ল ফার্মে যোগ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও ২০১১ সালের সেপ্টেম্বরে সন্ত্রাসী হামলার পর সেনাবাহিনীতে নিয়োগ পান। সরকারি আইনজীবী হিসেবে সেই তার পথচলা শুরু।

যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থায় বৈচিত্র্য আনতে গত মার্চে কুরাইশের সঙ্গে আরও ১০ জন বিচারককে মনোনীত করা হয়েছিল, যাদের মধ্যে ছিলেন নারী, কৃষ্ণাঙ্গ এবং এশীয়-আমেরিকান নাগরিক।

এর আগে মঙ্গলবার নিউ জার্সি ও কলোরাডোর বেঞ্চের জন্যও বাইডেন মনোনীত বিচারকদের নিয়োগ অনুমোদন করে সিনেট।

কুরাইশির বাবা নিসার ১৯৭০ সালে পাকিস্তান থেকে নিউইয়র্ক যান। দেশটিতে চিকিৎসা সেবার সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

নিসার ছেলের এই অর্জন অল্প কিছুদিনের জন্য দেখে যেতে পারলেন না। করোনায় আক্রান্ত হয়ে গত বছর এপ্রিলে তিনি মৃত্যুবরণ করেন। করোনায় আক্রান্ত হওয়ার আগ পর্যন্ত তৃণমূল অঞ্চলের মানুষকে চিকিৎসা দিয়েছেন তিনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন