1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পুতিন-বিরোধী নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ ঘোষণা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

পুতিন-বিরোধী নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ ঘোষণা

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৪২ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচক কারাবন্দি নেতা আলেক্সি নাভালনির সংগঠনগুলোকে ‘চরমপন্থী’ হিসেবে ঘোষণা করেছে মস্কোর একটি আদালত। একইসঙ্গে রাশিয়ায় সংগঠনগুলোর সকল কার্যক্রমও নিষিদ্ধ করা হয়েছে।

সংসদ নির্বাচনের আগে বিরোধীদের জন্য একে আবারও একটি বড় আঘাত হিসেবে বিবেচনা করা হচ্ছে। খবর: বাসস।

আদালতের সামনে সরকারি কৌঁসুলিদের মুখপাত্র আলেক্সি জাফইয়ারভ বলেন, ‘আদালত দেখতে পেয়েছে যে এসব সংগঠন থেকে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে কেবল ঘৃণা ও শত্রুতাই ছড়ানো হচ্ছিল না, বরং উগ্রবাদী কর্মকাণ্ডও চালানো হচ্ছিল।’

এদিকে রুদ্ধদ্বার কক্ষে ১২ ঘণ্টার শুনানি শেষে মস্কো সিটি আদালত সাংবাদিকদের কাছে বিতরণ করা এক বিবৃতিতে জানিয়েছে, বিচারকদের এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

জার্মানিতে চিকিৎসা শেষে চলতি বছর জানুয়ারিতে রাশিয়ায় ফেরার পর নাভালনিকে (৪৫) কারাদণ্ড দেওয়া হয়। এর আগে তাকে বিষপ্রয়োগে হত্যারও চেষ্টা করা হয়।

উল্লেখ্য, এপ্রিলে সরকারি কৌঁসুলিরা নাভালনির রাজনৈতিক গোষ্ঠী ও দুর্নীতিবিরোধী ফাউন্ডেশনকে চরমপন্থী হিসেবে ঘোষণার অনুরোধ জানিয়েছিল। কারণ হিসেবে তারা বলেছে, এসব সংগঠন পশ্চিমাদের সমর্থনে বিদ্রোহ করার পরিকল্পনা করছে।

এদিকে নাভালনির পক্ষের আইনজীবীরা প্রকাশ্যে শুনানি এবং নাভালনিকে সাক্ষী হিসেবে উপস্থিত রাখার অনুরোধ জানিয়েছিল। কিন্তু তাদের এ অনুরোধ বাতিল করে দেওয়া হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন বলে জানিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন