1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সদস্য রাখার বিষয়ে তথ্য চেয়েছে ইসি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রাজনৈতিক দলের কমিটিতে ৩৩% নারী সদস্য রাখার বিষয়ে তথ্য চেয়েছে ইসি

Reporter Name
  • প্রকাশিত : বুধবার, ৯ জুন, ২০২১
  • ২৬০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

রাজনৈতিক দলগুলোর সব স্তরের কমিটিতে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব রাখার শর্ত কতটুকু পূরণ করতে পেরেছে তা জানতে চেয়েছে নির্বাচন কমিশন। লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারার কারণও জানাতে বলেছে সাংবিধানিক সংস্থাটি।

মঙ্গলবার ইসির উপ সচিব আব্দুল হালিম খান স্বাক্ষরিত পাঠানো এক চিঠিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে এ বিষয়ে তথ্য চাওয়া হয়। ইসিতে বর্তমানে ৩৯টি রাজনৈতিক দল নিবন্ধিত রয়েছে।

চিঠিতে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ২০২০ সালের মধ্যে দলের সব স্তরের কমিটিতে ন্যূনতম ৩৩% নারী সদসের জন্য সংরক্ষণের শর্ত মেনে দলগুলো নিবন্ধন নিয়েছে।

ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, এক মাসের মধ্যে নিবন্ধিত দলগুলোকে শর্ত প্রতিপালন সংক্রান্ত বিষয়ে অবহিত করার জন্য দলের সভাপতি/সাধারণ সম্পাদকের কাছে চিঠি পাঠানো হয়েছে।

২০০৮ সালে রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রথা চালু হওয়ার সময়ই এই শর্ত দেওয়া হয়েছিল।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন