1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
শিগগিরই ফোন ছিনতাইকারী ধরা পড়বে, আশা পরিকল্পনামন্ত্রীর - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদারীপুরে পুলিশ হেফাজত থেকে পালানো নারী আসামি হাসিনা কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার হ্নীলায় প্রবীণ শ্রমিক শাহাব মিয়ার ইন্তেকাল, সর্বস্তরের মানুষের শোক শরীয়তপুর রিপোর্টার্স ইউনিটি গঠনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষ্ট্যান্টবাজীর চেষ্টা চলছে -পানিসম্পদ প্রতিমন্ত্রী কালকিনিতে সহকারী শিক্ষকের হাত পা ভেংগে দিয়েছে প্রধান শিক্ষকের ভাই! মানববন্ধনে সুষ্ঠু বিচার দাবি “মন ভাঙা আয়না”—জুবিন গার্গকে শ্রদ্ধাঞ্জলি, কভার কণ্ঠে শিমুল হাসান টানা পাঁচ দিনের বর্ষণে সাতকানিয়ায় জনজীবন বিপর্যস্ত, পানিবন্দি নিম্নাঞ্চলের মানুষ। ‘দরজা লাগাও’ বলে সাংবাদিককে আটকে লাঞ্ছিত করলো ব্যাংক কর্মকর্তা বিশ্ব যখন ভেবেছিল সব শেষ মেসিরা তখন দেখিয়ে দিলেন: পূর্ণিমা মালয়েশিয়ায় বিশেষ অভিযানে বাংলাদেশিসহ আটক ২০০

শিগগিরই ফোন ছিনতাইকারী ধরা পড়বে, আশা পরিকল্পনামন্ত্রীর

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

শিগগিরই আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তার ফোন ছিনতাইকারী ধরা পড়বে বলে আশা করছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

মঙ্গলবার একনেক বৈঠক নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

মন্ত্রী মান্নান বলেন, তার (ছিনতাইকারী) নাম ঠিকানা লোকেট করার কথা আমাকে (আইনশৃঙ্খলা বাহিনী) জানিয়েছে। কিন্তু সে গা-ঢাকা দিয়ে আছে। তাকে ধরার প্রক্রিয়া চলছে। শিগগিরই ধরতে পারবে বলে আশা করছি।

গত ৩০ মে সন্ধ্যায় বিজয় সরণির রাস্তায় পরিকল্পনামন্ত্রী জ্যামে আটকা পড়েন। এ সময় গাড়ির জানালা খুলে ফোনে কথা বলছিলেন তিনি। এই সুযোগে ছিনতাইকারী গাড়ির খোলা জানালা দিয়ে মন্ত্রীর হাত থেকে তার আইফোন ছোঁ মেড়ে নিয়ে উধাও হয়। মন্ত্রীর সঙ্গে থাকা নিরাপত্তাকর্মীরা পিছু নিয়েও ছিনতাইকারীকে ধরতে পারেননি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন