1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘আসবেন না’, অভিবাসীদের উদ্দেশে বার্তা কমলা হ্যারিসের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

‘আসবেন না’, অভিবাসীদের উদ্দেশে বার্তা কমলা হ্যারিসের

Reporter Name
  • প্রকাশিত : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৯৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

গুয়াতেমালার বিমানবন্দরে কমলা হ্যারিস
দেশে অভিবাসী প্রবাহ থামাতে মধ্য আমেরিকায় তিন দিনের কূটনৈতিক সফরে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। সেখানে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশীদের উদ্দেশে তার বার্তা একটিই, ‘আসবেন না’।

আলজাজিরা জানায়, সোমবার গুয়াতেমালার প্রেসিডেন্ট আলেহান্দ্রো গিয়ামাত্তেই’র সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন কমলা।

সেখানে জানান, যুক্তরাষ্ট্রমুখী অভিবাসন ঠেকাতে গুয়াতেমালা, এল সালভেদর ও হন্ডুরাসের জনগণকে নিরুৎসাহিত করাকে তারা গুরুত্বের সঙ্গে দেখছেন। মূলত অভিবাসন প্রত্যাশীদের মধ্যে এ তিন দেশের নাগরিকই বেশি।

কমলা হ্যারিস জানান, সীমান্ত সুরক্ষিত রাখতে মার্কিন বাহিনীর আইন প্রয়োগ চলতে থাকবে। যদি কেউ সীমান্ত অতিক্রম করতে চায় তাদের ফিরিয়ে দেওয়া হবে।

এরপর এক কথায় বলেন, “আসবেন না, আসবেন না।”

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্র প্রশাসনের দায়িত্ব নেন প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর দারিদ্র্য ও দুর্নীতির চাপে মধ্য আমেরিকা ত্যাগ করে আসা দেশান্তরিতদের স্রোতে চাপে মুখে রয়েছে দেশটি।

এ দিন মানবপাচার, মাদক চোরাচালান ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নতুন পদক্ষেপ নেওয়ার ঘোষণাও দেন কমলা হ্যারিস। আরও জানান, গুয়াতেমালার প্রেসিডেন্ট উত্তর ও দক্ষিণ সীমান্তে অভিবাসী প্রত্যাশীদের ঠেকাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে সম্মত হয়েছে।

মাদক চোরাচালান ও পাচারের বিরুদ্ধে টাস্কফোর্স গঠনে যুক্তরাষ্ট্র সাহায্য করবে বলেও জানান তিনি।

প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে আশ্রয়প্রার্থীর সংখ্যা বৃদ্ধির পেছনের কারণগুলোর সমাধানে দায়িত্ব দিয়েছেন কমলা হ্যারিসকে। যার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পাওয়ার পর তার প্রথম এ সফর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন