1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সোমবার থেকে সু চির বিচার শুরু - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

সোমবার থেকে সু চির বিচার শুরু

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২৭৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে যে মামলা করেছে দেশটির সেনাবাহিনী আগামী ১৪ জুন থেকে তার বিচার শুরু হবে।

সু চির আইনজীবী এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছেন।

সু চির আইনজীবী থৈ মং মাং এর আগে সংবাদ সংস্থা রয়টার্সকে বলেন, সু চি সুস্থ আছেন।

৭৫ বছর বয়সী সু চি তার অন্য প্রায় চার হাজার নেতাকর্মীর মতো বন্দি আছেন। সেনাবাহিনী তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপন আইন ভঙ্গ করে অবৈধভাবে ওয়াকিটকি কেনার অভিযোগ দায়ের করেছে।

সু চির আইনজীবী বলেন, ‘তিনি মানুষের সুস্বাস্থ্য কামনা করেছেন। বলেছেন আমাদের দল মানুষের জন্য তৈরি হয়েছিল। তাই মানুষ যতদিন পাশে থাকবে, পার্টি থাকবে।’

মিয়ানমারের সেনাবাহিনীর দাবি, দেশটির গত বছর নভেম্বরের নির্বাচনে জালিয়াতি করা হয়েছে। আর এই অভিযোগে সু চিকে গ্রেপ্তার করা হয়।

ওই নির্বাচনে জয়লাভ করে সু চির দল ন্যাশনাল লিগ আর ডেমোক্রেসি (এনএলডি)। তবে গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের মাধ্যমে সু চিকে গ্রেপ্তার করে জোরপূর্বক ক্ষমতা দখল করে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটিতে বিশৃঙ্খলা তৈরি করে জান্তা সরকার।

এরপর থেকে সু চির মুক্তির দাবিতে রাস্তায় নামা প্রতিবাদীদের দমন করতে সেনাবাহিনী নৃশংসতার পথ বেছে নেয়। আন্দোলনে এখন পর্যন্ত ৮০০’র বেশি মানুষ প্রাণ হারিয়েছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন