1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
এবার ফিলিস্তিনের মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করল ইসরায়েল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

এবার ফিলিস্তিনের মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করল ইসরায়েল

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ৭ জুন, ২০২১
  • ২১৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

অনলাইন ডেস্ক |

আল-জাজিরার সাংবাদিককে গ্রেপ্তারের একদিন বাদে ফিলিস্তিনের জনপ্রিয় মানবাধিকারকর্মী মুনা আল-কুর্দকে গ্রেপ্তার করল ইসরায়েল।

মুনার বাবা নাবিল আল-কুর্দ সাংবাদিকদের জানিয়েছেন, শেখ জারাহ শহরে তাদের বাড়িতে অভিযান চালানোর সময় ২৩ বছর বয়সী মুনাকে গ্রেপ্তার করা হয়। পরে তার ভাইকেও গ্রেপ্তার করা হয়।

আল-জাজিরা জানিয়েছে, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনী যে নির্যাতন চালিয়েছে, চালাচ্ছে তার বিরুদ্ধে সরব ছিলেন মুনা।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, হাতকড়া পরিয়ে মুনাকে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ। এ সময় তিনি পরিবারকে বলছেন, তোমরা ভয় পেও না।

এর আগে অধিকৃত পূর্ব জেরুজালেমে বিক্ষোভের সংবাদ প্রচারকালে আলজাজিরার (আরবি) সাংবাদিক জিভারা বুদেইরিকে মারধরের পর গ্রেপ্তার করে ইসরায়েলি পুলিশ। কয়েক ঘণ্টা হেফাজতে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়।

এ সময় আল-জাজিরার ক্যামেরাম্যান নাবিল মাজাবির সরঞ্জামাদিও ভাঙচুর করা হয়।

তাৎক্ষণিক এ ঘটনার কড়া নিন্দা জানায় মুক্ত সংবাদমাধ্যম সমর্থক ও পর্যবেক্ষক সংগঠনগুলো।

ইসরায়েল কর্তৃক ১৯৬৭ ফিলিস্তিনের পূর্ব জেরুজালেম, পতিমতীর ও গাজা দখলের ৫৪তম বার্ষিকীতে ‘নাকাবা বা বিপর্যয়’ দিবস উপলক্ষে আয়োজিত অবস্থান কর্মসূচির সংবাদ সংগ্রহ করছিলেন বুদেইরি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন