1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
সুন্দরবন ‘কার্বন সিংক’: অলক শর্মা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর পরিদর্শনের পর কতটা বদলেছে দুই হাসপাতালের চিত্র? কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ৪, আহত ৩৯ যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন চিত্রনায়িকা মৌসুমী সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ

সুন্দরবন ‘কার্বন সিংক’: অলক শর্মা

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ৫ জুন, ২০২১
  • ২১৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলন ‘সিওপি২৬’র সভাপতি অলক শর্মা বলেছেন, বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবন কার্বন প্রশমনে ব্যাপক ভূমিকা রাখছে। সুন্দরবন ‘কার্বন সিংক’।

বাংলাদেশে তার সাম্প্রতিক সফরে তিনি সুন্দরবন ভ্রমণ করেন। এ সময় তিনি পর্যবেক্ষণ করেন কীভাবে সুন্দরবন আশপাশের লোকালয় প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে চলেছে।

অলক শর্মা বলেন, ‘এই গুরুত্বপূর্ণ কার্বন সিংক ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ থেকে স্থানীয় জনপদকে প্রতিনিয়ত রক্ষা করছে। পরিবেশে কার্বনের মাত্রা নিয়ন্ত্রণ এবং টিকে থাকার জন্য সুন্দরবন রক্ষা করা সবার অগ্রাধিকার হওয়া উচিৎ।’

সিওপি২৬ কে সামনে রেখে বাংলাদেশের জলবায়ুগত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন অলোক শর্মা।

সিওপি২৬ সভাপতির সফরকালে বাংলাদেশ জলবায়ু ব্যবস্থাপনা সংক্রান্ত একটি পরিকল্পনা জমা দিয়েছে। তিনি জলবায়ু পরিবর্তন সংক্রান্ত বাংলাদেশের দক্ষ প্রতিশ্রুতির প্রশংসা করেন।

অলোক শর্মা আরো বলেন, বর্তমানে বিশ্ব জলবায়ুগত বিষয়ে যেসব সমস্যা মোকাবিলা করছে তার জন্য বৈশ্বিক সমন্বয় প্রয়োজন। এই লক্ষ্যেই বাংলাদেশ ও যুক্তরাজ্য জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকবিলায় একসঙ্গে কাজ করছে।

জলবায়ুগত সমস্যা মোকাবেলা করে উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে বাংলাদেশ নেতৃত্ব দিবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

খবর: ইউএনবি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন