1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাংলাদেশ থেকে ফিলিপাইনে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিল - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাংলাদেশ থেকে ফিলিপাইনে যাওয়ার নিষেধাজ্ঞা শিথিল

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২৩৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাংলাদেশসহ যে সাতটি দেশ থেকে ভ্রমণের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিল ফিলিপাইন, তাতে এখন ছাড় দেয়া হয়েছে। দেশটির সরকার জানিয়েছে, ফিলিপাইনের সব প্রবাসী এবং বিশেষ আবাসিক ভিসাধারী নাগরিকেরা শর্ত সাপেক্ষে ফিরতে পারবেন।

সিএনএন ফিলিপাইনের প্রতিবেদনে শুক্রবার সকালে বলা হয়েছে, বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, ওমান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে নাগরিকেরা ফিরতে পারবেন।

এর আগে ফিলিপাইন যে নিষেধাজ্ঞা দিয়েছিল সেটি ১৫ জুন পর্যন্ত কার্যকর থাকার কথা ছিল। ওই সময় বলা হয় এই দেশগুলোয় শেষ ১৪ দিনে ভ্রমণ করা কেউ ফিলিপাইনে প্রবেশ করতে পারবেন না।

করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট বি.১.৬১৭.২ প্রতিরোধে এই সিদ্ধান্ত নিয়েছিল দেশটি।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি এবং বেসরকারি দুইভাবেই নাগরিকেরা ফিরতে পারবেন। বেসরকারিভাবে যারা ফিরবেন, তাদের আগে থেকে অনুমতি চাইতে হবে।

সেক্ষেত্র যাত্রীদের ৪৮ ঘণ্টার ভেতরে করা কভিড-১৯ টেস্টের নেগেটিভ রেজাল্ট দেখাতে হবে। একই সঙ্গে ১৪ দিনের কঠোর কোয়ারেন্টাইন মেনে চলতে হবে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন