1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার মিয়ানমার ঐক্য সরকারের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়ার অঙ্গীকার মিয়ানমার ঐক্য সরকারের

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ৩৭৬ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
জান্তা সরকারকে হটিয়ে ক্ষমতায় যেতে পারলে মিয়ানমারে জন্ম নেয়া কিংবা দীর্ঘদিন ধরে বসবাস করা রোহিঙ্গাসহ সব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের নাগরিকত্ব দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির জাতীয় ঐক্য সরকার।

তাদের টুইটার পেজে এ বিষয়ে একটি বিবৃতি পোস্ট করে বিস্তারিত জানানো হয়েছে।

রোহিঙ্গাদের বিষয়ে নিজেদের অবস্থানের কথা জানাতে গিয়ে এই ছায়া সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, মানবাধিকারের সম্মানে রাখাইনের বিরোধের মূল উৎপাটনে পদক্ষেপ নিয়েছে ঐক্য সরকার।

মিয়ানমারে ১ ফেব্রুয়ারির অভ্যুত্থানের পর অং সান সূ চিসহ তার কয়েক হাজার নেতা কর্মীকে গ্রেপ্তার করা হয়। দেশটির সেনাবাহিনী আগেও একবার বলেছে যে, তারা রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে ফেরাতে  চায়।

তবে নাগরিকত্ব বিষয়ক নতুন যে পদক্ষেপ তারা নিয়েছে, সেখানে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের বিষয়ে সরাসরি কিছু বলা হয়নি। অভ্যন্তরীণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়া সংখ্যালঘু রোহিঙ্গাদের কথা জোর দিয়ে বলা হয়েছে।

ঐক্য সরকার বলছে, দেশে বিদ্যমান ১৯৮২ সালের বিতর্কিত নাগরিকত্ব আইন সংশোধন করে মিয়ানমারে জন্ম নেয়া বা বিশ্বের যেকোনো স্থানে জন্ম নেয়া মিয়ানমার নাগরিকদের সন্তানদের পূর্ণ নাগরিকত্ব দেয়া হবে।

বিবৃতির শেষ দিকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে, ‘রোহিঙ্গা এবং অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সেনাবাহিনী যে ন্যাশনাল ভেরিফিকেশন কার্ড পদ্ধতি চালু করেছিল সেটা বাদ দেয়া হবে।’

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন