1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাইডেনের সঙ্গে দেখা করবেন রানি - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

বাইডেনের সঙ্গে দেখা করবেন রানি

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ৪ জুন, ২০২১
  • ২১৮ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

জো বাইডেনের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ। এ নিয়ে ১৩তম মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ হবে তার।

দ্য সান জানিয়েছে, বাইডেন এবং ফার্স্ট লেডি জিল সামনের রবিবার রানির মুখোমুখি হবেন। ব্রিটেনে তারা জি৭ সম্মেলনে যাবেন।

রানি প্রিসেন্স থাকা অবস্থায় তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যানের সঙ্গে প্রথম সাক্ষাৎ করেন, সেটা ১৯৫১ সালের কথা।

১৯৬৫ সালের পর রিচার্ড নিক্সনের আমল থেকে ডোনাল্ড ট্রাম্প পর্যন্ত সব মার্কিন প্রেসিডেন্টের সঙ্গেই দেখা করেছেন তিনি।

রানির সঙ্গে রাষ্ট্রীয়ভাবে কেউ দেখা করতে গেলে নানা ধরনের প্রটোকল মানতে হয়। সব সময় রানি পরে কক্ষে প্রবেশ করেন।

এই প্রটোকল ভাঙেন ‘বেয়াড়া’ ডোনাল্ড ট্রাম্প। রানিকে ১৫ মিনিট বসিয়ে রাখেন তিনি!

৭৮ বছর বয়সী বাইডেন সামনের সপ্তায় প্রেসিডেন্ট হিসেবে প্রথম বিদেশ সফরে যাবেন।

প্রটোকলে আরও যা আছে:

১. আপনি যতই ক্লান্ত থাকুন না কেন, রানির সঙ্গে দেখা করতে গেলে দাঁড়ানোর বিষয়টি মাথায় রাখতে হবে। তিনি যখন ‍রুমে প্রবেশ করবেন, বসে থাকা যাবে না। আপনি তখনই বসতে পারবেন, যখন তিনি নিজের আসনে বসবেন।

২. রানির সামনে বেশি হাত নাড়াচাড়া করতে নিষেধ আছে। যুক্তরাষ্ট্রের নাগরিক হলে আপনি হ্যান্ডশেক করতে পারবেন, কিন্তু কোলাকুলি করা যায় না।

৩. রানির সঙ্গে দেখা করতে গেলে ড্রেস কোড সব সময় মাথায় রাখতে হয়। নিজের দেশের ঐতিহ্যবাহী পোশাক পরতে মানা নেই। তবে ফরমাল পোশাক সব সময় উৎসাহিত করা হয়।

৪. রাজ পরিবারের সদস্যদের সম্বোধন করার সময় সতর্ক থাকতে হয়। কোনো ইভেন্টে তাদের ডাকনাম ব্যবহার করা যায় না।

৫. রানি কথা বললেই আপনি কথা বলতে পারবেন। অন্যথায় সব সময় আপনাকে তার সামনে চুপ করে থাকতে হবে।

৬. সামনে যতই লোভনীয় খাবার থাক আপনার খাওয়া উচিত হবে না। রানির অনুষ্ঠানে তিনি খাওয়া শুরু করলেই কেবল আপনি খেতে পারবেন!

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন