1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলে বিরোধী জোটের সরকার - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
পুলিশ পরিচয়ে ইজিবাইক চুরি: চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ৩ জন গ্রেফতার নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নেতানিয়াহুকে হটিয়ে ইসরায়েলে বিরোধী জোটের সরকার

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

ইসরায়েলে বিরোধী জোট সরকার গঠনের বিষয়টি প্রেসিডেন্টকে অবহিত করেছেন। অবসান হতে যাচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘ ১২ বছরের শাসন।

প্রেসিডেন্ট রিউভেন রিভলিনকে জোট সরকার গঠন করতে পেরেছেন বলে জানিয়েছেন ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড। খবর: আলজাজিরা ও হারেৎজ।

এর আগে বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরকার গঠনের সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সরকার গঠনে ব্যর্থ হন।

গত মার্চে অনুষ্ঠিত ইসরায়েলের জাতীয় নির্বাচনে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আসনের দিক দিয়ে নেতানিয়াহুর ডানপন্থী দল লিকুদ পার্টির পরেই রয়েছে লাপিডের দল ইয়েস আতিদ। দেশটিতে এটি ছিল দুই বছরের মধ্যে চতুর্থ নির্বাচন।

ইসরায়েলের মধ্যপন্থী দল ইয়েস আতিদের নেতা ইয়ার লাপিড জোট সরকার গঠনের লক্ষ্যে উগ্রপন্থী নেতা নাফতালি বেনেটের সঙ্গে সমঝোতায় যান।

চুক্তি অনুযায়ী ১২০ আসনের ইসরায়েলি পার্লামেন্টে মাত্র ছয় আসন নিয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চলেছেন নাফতালি বেনেট। প্রথম দুই বছর প্রধানমন্ত্রী থাকবেন তিনি। বাকি দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হবেন ইয়ার লাপিড।

নতুন জোট সরকার গঠন চূড়ান্ত হলে ইসরায়েলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর ১২ বছরের দীর্ঘ শাসনের অবসান ঘটবে। ৭১ বছর বয়সী নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন