1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
‘শিশুর মাথায় হাজার হাজার টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার বাজেট’ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

‘শিশুর মাথায় হাজার হাজার টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়ার বাজেট’

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ২৬৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

আওয়ামী লীগ সরকার ঘোষিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের সমালোচনা করেছে বিরোধী দল বিএনপি।

বাজেটের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন, ‘এ বাজেট গণবিচ্ছিন্ন। দেশে চলমান কোভিড-১৯ মোকাবেলায় কোনো বরাদ্দ নেই। দিন আনে দিন খায় এমন লোকদের জন্য বাজেটে কিছু নেই’।

তিনি বলেন, ‘করোনার এই মহামারীকালে নতুন অর্থবছরের জন্য রেকর্ড ঘাটতি রেখে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বাজেট দিয়েছেন। বাজেটের ছয় লাখ কোটি টাকা খরচ করতে হলে অর্থমন্ত্রীকে এক এক তৃতীয়াংশই ঋণ করতে হবে। যার বোঝা গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর’।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান সাংবাদিকদের বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন এক বাজেট উপহার দিয়েছে যেখানে এক তৃতীয়াংশের বেশিই হলো ঘাটতি। এ ঘাটতি পূরণে সরকার দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেবে। এভাবে ঋণের বাড়তি বোঝা জনগণের ওপর চাপিয়ে দিচ্ছে সরকার’।

তিনি বলেন, ‘স্বাধীনতার ৫০ বছরে এসে আওয়ামী লীগ সরকার দেশকে এমন একটি বাজেট উপহার দিয়েছে যা একটি আধামণের বাজেট। মোট বাজেটের ৩৫ দশমিক ৫৬ শতাংশ, অর্থাৎ এক তৃতীয়াংশের বেশি হলো ঘাটতি। যা বৈদেশিক অথবা অভ্যন্তরীণ সোর্স থেকেই ঋণের মাধ্যমে পূরণ করতে হবে’।

তিনি বলেন, ‘বিএনপি অতীতে দেশকে বৈদেশিক ঋণ নির্ভরতা থেকে বার বার বের করে আনার চেষ্টা করেছে। অন্যদিকে আওয়ামী লীগ তাদের বিশৃঙ্খল মেগা প্রকল্প ও মেগা দুর্নীতির কারণে দেশের অর্থনীতিকে বার বার বৈদেশিক নির্ভরতার দিকে ঠেলে দিচ্ছে। এতে করে দেশের প্রতিটি শিশুর মাথায় জন্মের আগেই হাজার হাজার টাকার ঋণের বোঝা চাপিয়ে দিচ্ছে। এবারের বাজেট তারই চরম বহিঃপ্রকাশ’।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন