1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বাড়ির নকশার অনুমোদন নিতে টিআইএন লাগবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বাড়ির নকশার অনুমোদন নিতে টিআইএন লাগবে

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৩৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
বাড়ির নকশার অনুমোদন নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার সংসদে তিনি ২০২১-২২ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করেন।

পাশাপাশি সমবায় সমিতি নিবন্ধন এবং দুই লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কেনা ও পোস্টাল সেভিংস একাউন্ট খুলতে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী।

অর্থমন্ত্রী বলেন, করনেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকা ঊর্ধে সঞ্চয়পত্র ক্রয় ও পোস্টাল সেভিংস একাউন্ট খুলতে টিআইএনের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরামর্শে বাড়ির মালিকদের কর ফাঁকি বন্ধের মাধ্যমে রাজস্ব আদায় বাড়াতে তাদের আয়ের উৎস জানতে এমন কড়াকড়ি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বাড়ির মালিকদের থেকে আয়কর আদায় বাড়াতে ভাড়া সংগ্রহের তথ্য পৃথক ব্যাংক হিসাব খুলে আদায়ের বিধান করা হয়।

পরে বিভিন্ন কারণে এই সিদ্ধান্ত থেকে সরে আসে এনবিআর।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন