1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
দাম একই থাকবে স্যানিটারি ন্যাপকিনের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

দাম একই থাকবে স্যানিটারি ন্যাপকিনের

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ জুন, ২০২১
  • ৩৪৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে বিদ্যমান ভ্যাট সুবিধা আরো দুই বছর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী এএইচএম মোস্তফা কামাল। এর ফলে দাম একই থাকবে স্যানিটারি ন্যাপকিনের।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব দেন তিনি।

পাশাপাশি, প্রস্তাবিত বাজেটে দেশে উৎপাদিত ন্যাপকিনের সমুদয় মূল্য সংযোজন কর (মূসক/ভ্যাট) অব্যাহতি দেওয়া হয়।

দেশে স্যানিটারি ন্যাপকিন ও ডায়াপার উৎপাদনের লক্ষ্যে কাঁচামাল আমদানির ক্ষেত্রে বিদ্যামান ভ্যাট অব্যাহতি সুবিধা দুই বছর বাড়ানো হয়েছে।

স্যানিটারি ন্যাপকিনের উৎপাদকরে অভিযোগ স্যানিটারি ন্যাপকিন তৈরির জন্য কাঁচামাল আমদানির সময় তাদের বিভিন্ন ধরনেরর শুল্ক, যেমন কাস্টমস শুল্ক (সিডি), নিয়ন্ত্রক শুল্ক (আরডি), পরিপূরক শুল্ক (এসডি) ও সরকারের আরোপিত অগ্রীম আয়কর (এআইটি) ও মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হয়।

এভাবে পণ্যগুলোর দাম দোকানে বিক্রির সময় নিম্ন-আয়ের নারী ও মেয়েদের ক্রয় ক্ষমতার বাইরে থেকে যায়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন