1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
বিশেষ দিনে ‘উপভোগের টুইট’ করায় কমলাকে নিয়ে সমালোচনা - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

বিশেষ দিনে ‘উপভোগের টুইট’ করায় কমলাকে নিয়ে সমালোচনা

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৯৯ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

যুক্তরাষ্ট্রের ‘মেমোরিয়াল ডে’-তে বিতর্কিত টুইট করে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

ভারতীয় বংশোদ্ভূত এই নারী নিজের ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘লং উইকেন্ড উপভোগ করুন।’

সোমবার যুক্তরাষ্ট্র জুড়ে পালিত হবে মেমোরিয়াল ডে। দেশটির সেনাবাহিনীতে কর্মরত যেসব নারী-পুরুষ মৃত্যুবরণ করেছেন, তাদের প্রতি সম্মান জানাতে দিনটিতে সরকারি ছুটি পালন করা হয়। থাকে আরও নানা আয়োজন।

কমলার পোস্ট দেখে টনি লিডারার নামের একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘ভুলে যাবেন না, আমাদেরও একটা ছুটির দিন আছে। এটা মেমোরিয়াল ডে-র ছুটি। উপভোগের নয়।’

আরেকজন লিখেছেন, ‘যেদিন আমাদের প্রয়াত ভাই-বোনদের শ্রদ্ধা জানানোর দিন, সেদিন আমরা উপভোগ করতে পারি না।’

কমলার মা শ্যামলা গোপালান ভারতের চেন্নাইয়ের মেয়ে। যুক্তরাষ্ট্রে একটি ডক্টরেট প্রোগ্রামে গিয়ে সেখানকার অভিবাসী হয়ে যান।

অকল্যান্ডে জন্ম নেয়া কমলাকে অনেকে ‘ফিমেল ওবামা’ও বলে থাকেন। তিনি ক্যালিফোর্নিয়ার সাবেক অ্যাটর্নি জেনারেল এবং সানফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ছিলেন।

অনেকে তার পরিচয় নিয়েও খোটা দিচ্ছেন। বলছেন, অভিবাসীর সন্তান বলেই মার্কিনিদের অনুভূতিকে তিনি খাটো করে দেখছেন।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন