1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মিয়ানমারে হাত বেঁধে মেঝেতে খেতে দেওয়া হয় বন্দিদের - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

মিয়ানমারে হাত বেঁধে মেঝেতে খেতে দেওয়া হয় বন্দিদের

Reporter Name
  • প্রকাশিত : রবিবার, ৩০ মে, ২০২১
  • ২৭৩ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
কুখ্যাত ইনসেইন কারাগার

সামরিক বাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে চার মাস ধরে মিয়ানমার জুড়ে বিক্ষোভ পালিত হচ্ছে। হাজার হাজার গণতন্ত্রপন্থী রাস্তায় সামরিক জান্তার বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছেন।

এর জবাবে সামরিক বাহিনী কঠোর ব্যবস্থা নিয়েছে। তাদের হামলায় শত শত লোকের মৃত্যু হয়েছে এবং হাজার হাজার প্রতিবাদকারীকে আটক করেছে সামরিক সরকার।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানায়, দেশটির সবচেয়ে কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ইয়াংগুনের ইনসেইন কারাগারে শত শত রাজনৈতিক বন্দিকে অমানবিক ও অস্বাস্থ্যকর পরিবেশে রাখা হয়েছে। মুক্তি পাওয়া বন্দিরা জানান, কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদে নিয়ে বন্দিদের নির্মম অত্যাচার করে থাকে।

সম্প্রতি মুক্তি পেয়েছেন জাপানি সাংবাদিক ইউকি কিতাজমি। জান্তা সরকার প্রথমে কথিত অভিবাসন নীতি ভঙ্গ এবং পরে অবৈধ ভিডিও কেনার দায়ে ১ মাসের বেশি সময় তাকে ইনসেইন কারাগারে আটক ও অত্যাচার করে।

ইউকি জানান, তাকে একটি ঘরে ১০০ জনের বেশি বন্দিদের সঙ্গে রাখা হয়েছিল। ওই সব বন্দিদের সামরিক কম্পাউন্ডে অত্যাচার শেষে বিধ্বস্ত অবস্থায় রাখা হতো।

তিনি বলেন, রাজনৈতিক বন্দিদের পেছনে হাত বেঁধে কংক্রিট ফ্লোর থেকে খেতে বাধ্য করা হতো।

১ ফেব্রুয়ারি ক্ষমতা দখলের আগে ক্ষমতাসীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) দলের নেত্রী অং সান সু চিসহ বহু নেতাকে গ্রেপ্তার করেছে সামরিক জান্তা। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক অভিযোগ আনা হয়।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন