1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
ইইউ: ১২-১৫ বছর বয়সীরা ফাইজারের টিকা নিতে পারবে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামী কাউসার আহমেদ গ্রেফতার জামালপুরে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন মাদারীপুরে ৫০০ পিস ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার নজরুল বর্ষে মাদারীপুরে ১ হাজার ৫০০ গাছ বিতরণ কার্যক্রম শুরু রোহিঙ্গা ক্যাম্প-৪-এ শিশু স্পনসরশিপ কর্মসূচির সহায়তা সামগ্রী বিতরণ দোয়ারাবাজারে গাঁজাসহ গ্রেপ্তার ১: মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড পঞ্চগড়ে হানিট্রাপ চক্রের দুই সদস্য গ্রেপ্তার কলেজ শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সুসুয়া চরে এইচসিআই -এর অর্থায়নে চাইল্ড স্পনসরশিপ প্রোগ্রামের সহায়তা সামগ্রী বিতরণ

ইইউ: ১২-১৫ বছর বয়সীরা ফাইজারের টিকা নিতে পারবে

Reporter Name
  • প্রকাশিত : শনিবার, ২৯ মে, ২০২১
  • ২০৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
মার্কিন ওষুধ কোম্পানি ফাইজার এবং জার্মান গবেষণা সংস্থা বায়োএনটেক উদ্ভাবন করেছে এ টিকা

ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) স্বাস্থ্য নিয়ন্ত্রক সংস্থা ১২ থেকে ১৫ বছরের শিশুকে ফাইজার-বায়োএনটেকের করোনাভাইরাস টিকা প্রদানের অনুমোদন দিয়েছে।

এর ফলে প্রথমবার এই ব্লকে শিশুদের জন্য টিকা প্রদানের সম্মতি পাওয়া গেল।

আমস্টারডাম ভিত্তিক ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি জানিয়েছে, কিশোর-কিশোরীদের মধ্যে এই টিকার কার্যকারিতা ‘বেশ ভালো’ এবং তেমন কোন পার্শ্ব প্রতিক্রিয়া নেই।

এই সিদ্ধান্তে ইউরোপের টিকাদান কার্যক্রম আরও জোরদার হবে। জার্মানি বলেছে, জুন থেকে তারা ১২ বছরের বেশি বয়সী শিশুদের টিকাদান শুরু করবে। ৭ জুন থেকে টিকার জন্য আবেদন করা যাবে। তবে একাধিক কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে দেশটির ভেতর সমালোচনার ঝড় উঠেছে।

ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি’র (ইএমএ) ভ্যাকসিন প্রদান বিভাগের প্রধান মার্কো ক্যাভালেরি সংবাদ সম্মেলনে বলেছেন, “ইএমই’র কমিটি ফর হিউম্যান মেডিসিন আজ ১২-১৫ বছর বয়সের কিশোর-কিশোরীদের ফাইজার-বায়োএনটেক ভ্যাকসিন প্রদান অনুমোদন দিয়েছে।”

যুক্তরাষ্ট্র ও কানাডা ইতিমধ্যেই ওই বয়সের কিশোর-কিশোরীদের ফাইজারের টিকা প্রদান অনুমোদন দিয়েছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন