1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

মালির প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর পদত্যাগ

Reporter Name
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১
  • ৩২০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

মালির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী বুধবার পদত্যাগ করেছেন। সামরিক জান্তার হাতে গ্রেপ্তার হওয়ার দুই দিন বাদে তারা পদত্যাগ করলেন। গত ৯ মাসের মধ্যে দেশটিতে এটি দ্বিতীয় সামরিক অভ্যুত্থান।

এদিকে নিউইয়র্কে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রেসিডেন্ট বাহ নদাউ ও প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের এবং তাদেরকে ক্ষমতাচ্যুত করার ‘কঠোর নিন্দা’ এবং দেশটির বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছে। তবে সেখানে এ ব্যাপারে শান্তিমূলক পদক্ষেপ নিয়ে কোনো আলোচনা হয়নি।

জান্তা নেতা আসিমি গোয়িতার বিশেষ উপদেষ্টা ববে সিজি জানান, সামরিক ঘাঁটিতে দেখা করতে যাওয়া মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে অন্তর্বর্তী এ দুই নেতা পদত্যাগ করেন। গত আগস্টে সামরিক অভ্যুত্থানের পর বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে তারা স্টিয়ারিং কমিটির সঙ্গে কাজ করে যাচ্ছিলেন।

ইকোনমিক কমিউনিটি অব ওয়েস্ট আফ্রিকান স্টেটস (ইসিওডব্লিউএএস), আফ্রিকান ইউনিয়ন ও জাতিসংঘ মিশন এমআইএনইউএসএমএ’র মধ্যস্থতা মিশনের এক সদস্য সাংবাদিকদের বলেন, এ দুই নেতাকে যে সামরিক ঘাঁটিতে বন্দি রাখা হয়েছে সেখানে মধ্যস্থতাকারী দলের সদস্যদের পৌঁছানোর আগেই তারা পদত্যাগ করেন।

পরে এ প্রতিনিধি দল গোয়িতার সঙ্গে কথা বলতে যান। তিনি এ অন্তর্বর্তী সরকারের ভাইস প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন।

সিজি জানান, গ্রেপ্তার হওয়া প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী অন্য নেতাদের সোমবার মুক্তি দেয়া হবে। তবে তা অনেকটা দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতির ওপর নির্ভর করছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন