1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীনগরে অর্চনা রানীর বিরুদ্ধে হয়রানির অভিযোগে মানববন্ধন, মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি মাদারীপুরে ফেনসিডিল, ইয়াবা ও হেরোইনসহ ৪ মাদক কারবারি গ্রেফতার মাদারীপুরে দীর্ঘদিন পলাতক চুরি মামলার ৩ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার ঢাবি ছাত্রীসহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী বাংলাদেশ-চীনের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা সই শিবচরে ২৮৫ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি গ্রেফতার গ্রীন রোড শো’র তৃতীয় দিনে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ ও বিদ্যালয়-মাঠে বৃক্ষরোপণ সালথায় ছাত্রদলের নতুন কমিটি দেওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ফুটবল খেলার জেরে বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ মুফতি শফিকুল ইসলামের বিরুদ্ধে

খালেদা জিয়ার সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে

Reporter Name
  • প্রকাশিত : সোমবার, ২৪ মে, ২০২১
  • ২৭০ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।

গত ২৪ দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

সোমবার দেশ রূপান্তরকে এ কথা জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপি চেয়ারপারসনের পরিবারের এক সদস্য। গত শনিবার রাতে করা সিটিস্ক্যানের রিপোর্ট ভালো আসে।

তিনি বলেন, তার ফুসফুসের পানি বের করার জন্য বুকের দুই পাশের দুই পাইপের মধ্যে গত বুধবার বাম পাশেরটা খুলে ফেলা হয়েছে। ফুসফুসে পানি জমা পুরোপুরিভাবে বন্ধ হলে আগামী দুই-একদিনের মধ্যে অন্য পাইপ খুলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, করোনাপরবর্তী জটিলতায় খালেদা জিয়ার হার্ট ও কিডনি এফেক্ট হয়েছে। এ জন্য তাকে বিদেশে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল। সরকার অনুমতি না দেওয়ায় হাসপাতালেই চিকিৎসা দিয়ে রিকভার করার চেষ্টা চলছে।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন