1. jmitsolution24@gmail.com : News Desk : News Desk
  2. livenewsbd24@gmail.com : livenews24bd : Mehedi Hasan
  3. news.livenews24bd@gmail.com : LN24BD DESK : LN24BD DESK
পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষের মিছিলে বোমা, নিহত ৬ - Livenews24bd সত্যের সাথে প্রতিদিন
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালথায় সোনাপুরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন ছরোয়ার হোসেন বর্তমান সরকার অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত-এসকে আজিজুল বারী হেলাল মাদারীপুরের যুবককে লিবিয়ায় আটকে মুক্তিপণ, প্রধান আসামি গ্রেপ্তার মাদারীপুরে অভিবাসন সেবা জোরদারে কর্মপরিকল্পনা প্রণয়নে কৌশলগত কর্মশালা মাদারীপুরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা সালথায় তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ করতে উঠান বৈঠক অনুষ্ঠিত মানুষের সেবক হতে চান মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে বিএনপির নেতা একে এম আতিকুজ্জামান সনি আন্তর্জাতিক কন্যাশিশু দিবস জামালপুরে জমি নিয়ে বিরোধে হামলা-মারধর, থানায় অভিযোগ

পাকিস্তানে ফিলিস্তিনের পক্ষের মিছিলে বোমা, নিহত ৬

Reporter Name
  • প্রকাশিত : শুক্রবার, ২১ মে, ২০২১
  • ২৫৫ শেয়ার এবং সংবাদটি পড়েছেন।
পাকিস্তানে সম্প্রতি ফিলিস্তিনে ইসরায়েলি হামলার প্রতিবাদে আয়োজিত একটি মিছিলে বোমা হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, দক্ষিণপশ্চিমে আফগানিস্তান সীমান্তবর্তী চমন নগরীতে শুক্রবার এ বোমা হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ প্রধান জাফর খান রয়টার্সকে বলেন, পাকিস্তানের একটি কট্টর ধর্মীয় দল ফিলিস্তিনের পক্ষে ওই মিছিলের আয়োজন করেছিল। ওই দলের নেতার গাড়ি লক্ষ্য করে বোমা বহনকারী একটি মোটরসাইকেল চালিয়ে দেওয়া হয়।

মিছিল শেষে লোকজন যখন ফিরে যাচ্ছিলেন তখনই বোমার বিস্ফোরণ ঘটে বলেও জানান তিনি।

পুলিশ জানিয়েছে, তাৎক্ষণিকভাবে এই ঘটনার দায় কেউ স্বীকার করেনি।

আপনার পছন্দের লিংকের মাধ্যমে সংবাদটি শেয়ার করুন, আমাদের সাথেই থাকুন

আরও সংবাদ দেখুন